ছত্তিশগড় : ঘুমে ব্যাঘাত ঘটনোয় জনসমক্ষে ভাইকে খুন

৪৫ বছর বয়সী দাদাকে দিনের আলোয় প্রকাশ্যে খুন করল ছোট ভাই। ঘুমের মধ্যে ভাইয়ের সামনে গান গেয়ে বিরক্ত করাতেই এই পরিণতি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোড় জেলার দন্ডিলোহরায়।

রায়পুর, ১৯ এপ্রিল : ৪৫ বছর বয়সী দাদাকে দিনের আলোয় প্রকাশ্যে খুন করল ছোট ভাই। ঘুমের মধ্যে ভাইয়ের সামনে গান গেয়ে বিরক্ত করাতেই এই পরিণতি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোড় জেলার দন্ডিলোহরায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তের নাম সুরেশ কুমার। সুরেশ যখন ঘুমোচ্ছিল তখন তাঁর বড় ভাই চিন্টুরাম গান গেয়ে মজা করে সুরেশের ঘুমের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিলেন। আর তাতেই মেজাজ হারায় সুরেশ। দাদাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দেয় সে। তারপর কুড়ুল দিয়ে চিন্টুরামের মুণ্ডু ও হাত কেটে দেয় সে।

ছত্তিশগড় : ঘুমে ব্যাঘাত ঘটনোয় জনসমক্ষে ভাইকে খুন

দুজনেই একই ঘরে শুতেন বলে জানিয়েছে চিন্টুরাম ও সুরেশের পরিবার। মঙ্গলবার দুপুরেও দুজনে একসঙ্গে শুয়েছিলেন। তিন্তু চিন্টুরাম আচমকা জোরে জোরে গান করতে শুরু করেন। এরপরই রাগের চোটে বিছানা থেকে উঠে চিন্টুকে মারধর শুরু করে সুরেশ। চিন্টুরাম বারবার নিজের আত্মরক্ষার চেষ্টা করলেও সুরেশ এতটাই আক্রমণাত্মক হয়ে গিয়েছিল যে চিন্টুরান তাঁর সঙ্গে পেরে ওঠেননি।

দাদাকে খুনের পর সুরেশ নিজেই মাংচুয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। রক্তের দাগ লাগা কুড়ুলও পুলিশের হাতে তুলে দেয় সুরেশ। পুলিশ জানিয়েছে দাদার সঙ্গে ধ্বস্তাধস্তির সময় নিজেও আহত হয় সুরেশ। রগচটা মেজাজের কারণে গ্রামে প্রায়শই সমস্যা তৈরি করত সুরেশ। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+