পঞ্জাবের ছোঁয়াচে রোগ এবার কি ছত্তিশগড়ে? কংগ্রেসের বর্ষীয়ান নেতার দিল্লি যাত্রায় জল্পনা তীব্র

পঞ্জাবের ছোঁয়াচে রোগ এবার কি ছত্তিশগড়ে? কংগ্রেসের বর্ষীয়ান নেতার দিল্লি যাত্রায় জল্পনা তীব্র

সারা ভারতে হাতে গোনা রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেসে। কিন্তু তার মধ্যেই ক্ষমতার দ্বন্দ্ব। অগাস্টে দেখা গিয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছে। আর দিন দুয়েকের মধ্যে পঞ্জাবে অমরিন্দর সিং-এর পদত্যাগের পরে নতুন মুখ্যমন্ত্রী শপথও নিয়ে নিলেন। তাতেই উৎসাহিত ছত্তিশগড়ের বাঘেলের বিরোধী গোষ্ঠী। সেখানকার বর্ষীয়ান নেতা টিএস সিংদেওয়ের দিল্লি যাত্রায় জল্পনা আরও তীব্র হয়েছে।

কংগ্রেস হাইকমান্ডের কাছে

কংগ্রেস হাইকমান্ডের কাছে

ছত্তিশগড়েও কংগ্রেসের অভ্যন্তরে ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্ব। এবার দিল্লি সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেও। সূত্রের খবর অনুযায়ী, এই সফরে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। এর আগে অগাস্টে দিল্লি গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেই সময় ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা পিএল পুনিয়াও উপস্থিত ছিলেন।

গতমাসেও দুই যুযুধান নেতার দরবার

গতমাসেও দুই যুযুধান নেতার দরবার

শুধু সেপ্টেম্বরেই নয়, অগাস্টেও দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেও। তার আগে সিংদেও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি তুলেছিলেন। রাজ্যে দুই শীর্ষ।নেতার মধ্যে বিস্তর ব্যবধান তৈরি হয়েছে। গত মাসে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেও এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপালের সঙ্গে দেখা করেছিলেন।

২০১৮ থেকে দড়ি টানাটানি

২০১৮ থেকে দড়ি টানাটানি

তবে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দুই নেতার দড়ি টানাটানি এখনকার নয়। ২০১৮-তে কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার সময় থেকেই দুই নেতার দড়ি টানাটানি শুরু। সেই সময়ই সিংদেও নির্দিষ্ট সময় পরে মুখ্যমন্ত্রী পদে বদলের দাবি তুলে রেখেছিলেন।
তবে এরই মধ্যে ছত্তিশগড়ের বহু বিধায়ক এবং বেশির ভাগ মন্ত্রী দিল্লিতে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রতি তাঁদের সমর্থন জানানোর জন্য। বিধায়ক এবং মন্ত্রীরা ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা পিএল পুনিয়ার সঙ্গেও সাক্ষাত করে বলেছেন, বাঘেলের মুখ্যমন্ত্রীত্বে সরকার ভালভাবেই চলেছে।

 ভারসাম্য অধরা পঞ্জাবে

ভারসাম্য অধরা পঞ্জাবে

এদিকে পঞ্জাবে অমরিন্দর সিং-এর পদত্যাগের পরে এদিন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চরণজিৎ সিং চান্নি। যদিও এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন হওয়া অমরিন্দর সিং। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু। এদিকে অমরিন্দর সিং-এর দল ছাড়া নিয়ে জল্পনা তীব্র হয়েছে। কেননা তিনি ইতিমধ্যেই সনিয়া গান্ধীকে নাকি জানিয়ে দিয়েছেন অপমান সহ্য করে তিনি আর দলে থাকতে চান না। অমরিন্দর সিং-এর সঙ্গে আপ-এর যোগাযোগ নিয়েও জল্পনা তীব্র হয়েছে পঞ্জাবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+