মাও হামলায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিল ছত্তিশগড় সরকার

মাও হামলায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিল ছত্তিশগড় সরকার
রায়পুর, ১২ মার্চ : ছত্তিশগড়ের সুকমা জেলায় মাও হামলায় উচ্চ স্তরের বিভাগীয় তদন্তের নির্দেশ দিল ছত্তিশগড় সরকার। উল্লেখ্য মঙ্গলবার সুকমা জেলার জিরাম ঘাঁটিতে এই মাও নাশকতায় ২০ জন সিআরপিএফ জওয়ান, ৫ পুলিশকর্মী ও এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী রমন সিং তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তকারী দলের প্রতিনিধিত্ব করবেন অতিরিক্ত ডিজিপি আর কে ভিজ। এর বাইরেও তোঙ্গপাল জঙ্গলে অতর্কিতে মাও হামলার একটি ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত করা হবে।

এদিকে হামলার কারণে মুখ্যমন্ত্রী রমন সিং তাঁর নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে দেন এদিন। ছত্তিশগড়ে মাও নাশকতার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছন তিনি। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে রামকৃষ্ণ হাসপাতালে। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

এদিকে মঙ্গলবারের মাওবাদী হামলার কড়া নিন্দা করেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, এই অর্থহীন হিংসা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার নিন্দা করেছেন যোগগুরু বাবা রামদেবও। দেশে মাও সংস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমাদের আগে জানতে হবে কেন এরা আগ্নেয়াস্ত্র হাতে হিংসার পথ বেছে নিয়েছে। এই মাও নাশকতা সরকারের অপদার্থতাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+