Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chhattisgarh Exit Poll 2023: ছত্তিসগড় ধরে রাখবে কংগ্রেস! বলছে 'জন কি বাত' এক্সিট পোল

Chhattisgarh Exit Poll 2023: ফের ছত্তিসগড়ের ক্ষমতায় ফিরছে কংগ্রেস! এমনটাই জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ছত্তিসগড় সহ পাঁচ রাজ্যের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের কাছে এই নির্বাচন কার্যত ফাইনালের আগে বড় পরীক্ষার মতো। আর সেই পরীক্ষায় কিছুটা হলেও স্বস্তির বার্তা জন কি বাতে'র বুথ ফেরত (Chhattisgarh Exit Poll 2023) সমীক্ষায়।

Chhattisgarh Exit Poll 2023

জন কি বাত-এর এক্সিট পোল অনুসারে, ছত্তিশগড়ে (Chhattisgarh Exit Poll 2023) মোট ৯০ টি আসনের মধ্যে এবার কংগ্রেস ৪৭টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে মাত্র ৪০ টি আসন। অন্যান্যরা দুটি আসন পাবে বলে উঠে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায়। অর্থাৎ সে রাজ্যের ক্ষমতায় ফের একবার কংগ্রেস ফিরতে চলেছে বলে সমীক্ষায় (Chhattisgarh Exit Poll 2023) উঠে এসেছে।

তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৩ ডিসেম্বর। সেদিন পাঁচ রাজ্যের সঙ্গেই ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের ফলও (Chhattisgarh Exit Poll 2023) প্রকাশিত হবে।

যদিও ২০১৮ সালে ছত্তিসগড়ে বিজেপি সরকার ফিরছে বলে বুথ ফেরত সমীক্ষায় (Chhattisgarh Exit Poll 2023) উঠে এসেছিল। কিন্তু ফল সবাইকে চমকে দেয়। দেখা যায়, কংগ্রেস বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ৬৮ টি আসন পেয়ে বড় জয় পেয়েছে। আর সেখানে সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি মাত্র ১৫টি আসন পেয়েছিল।

এমনকি বিজেপির একাধিক নেতাকে হার মানতে হয়েছিল। উল্লেখ্য, ছত্তিশগড়ে 90টি আসনে এবার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে ছত্তিশগড়ে ৪৬টি আসন প্রয়োজন। আর সেই সংখ্যা জন কি বাত-এর এক্সিট পোল (Chhattisgarh Exit Poll 2023) অনুসারে পাড় করছে কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+