রুদ্ধশ্বাস এনকাউন্টারে মাওবাদীর সঙ্গেই এক পুলিশকর্মীর রহস্যমৃত্যু! উঠছে হৃদরোগের তত্ত্ব

রুদ্ধশ্বাস এনকাউন্টারে মাওবাদীর সঙ্গেই এক পুলিশকর্মীর রহস্যমৃত্যু! উঠছে হৃদরোগের তত্ত্ব

চলছিল রুদ্ধশ্বাস যুদ্ধ। দুই পক্ষের লড়াইয়ে তখন গোলাবর্ষণ ছিল তুঙ্গে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দেহভাজন মাওবাদীর। পুলিশের গুলিতে সে মৃত্যুর কোলে ঢোলে পড়তেই , গোলাবর্ষণের অন্যপ্রান্তে মৃত্যু হয় আরও এক পুলিশকর্মীর। কিন্তু সেই পুলিশ কর্মীর মৃত্যু গুলিতে হয়নি। ছত্তিশগড়ের এই ঘটনায় অনেকেই হতবাক।

রুদ্ধশ্বাস এনকাউন্টারে মাওবাদীর সঙ্গেই এক পুলিশকর্মীর রহস্যমৃত্যু! উঠছে হৃদরোগের তত্ত্ব

সময় তখন সকাল ৯ টা। ছত্তিশগড়ের পিতেপাল গ্রামে ধীরে ধীরে তখন ঢুকছে নিরাপত্তাবাহিনীর দল। লক্ষ্য মাওবাদী বিরোধী অভিযান। আর সেই লক্ষ্যে সূত্রে মারফৎ খবর পেয়েই গ্রামে ঢোকে নিরাপত্তা বাহিনী। তাঁদের কাছে খবর ছিল সন্দেহভাজন এক মাওবাদী লুকিয়ে রয়েছে এলাকায়। গোলাবর্ষণ দুই তরফে শুরু হতেই এক মাওবাদীর মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। এদিকে, এনকাউন্টার চলার সময় মৃত্যু হয় এক পুলিশকর্মীরও।

পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াতেই জানা যায়, যে এই মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে। তবে এটি প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই রহস্যজনক মৃত্যুর নেপথ্যে আদৌ হৃদরোগ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে রয়েছে সন্দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+