Chhattisgarh Election Results 2023: ছত্তিশগড়ে গণনার আগে বড় ঘোষণা! কংগ্রেসের আসন নিয়ে এই দাবি রমন সিংয়ের
Chhattisgarh Election Results 2023: রবিবার সকাল আটটায় অন্য তিন রাজ্যের মতো ছত্তিশগড় বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে। তার আগে বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বড় দাবি করেছেন।
তিনি বলেছেন, ছত্তিশগড়ের পরিস্থিতি খুবই পরিষ্কার। এক্সিট পোলগুলি যে ভবিষ্যদ্বাণী করেছে কংগ্রেস এবারের নির্বাচনে ৭৫ টি আসন পেতে পারে। এবার কংগ্রেস সেখানে ৪০-৪২ টি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে বলে দাবি করেছেন রমন সিং। অর্থাৎ ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠন করবে।

ভোট গণনা প্রসঙ্গে ছত্তিশগড়ের বিজেপি নেতা অরুণ সাউ বলেছেন, কংগ্রেস ভীত ও নার্ভাস। যখনই কংগ্রেস হেরেছে, বা হারতে চলেছে, তখনই তারা ইভিএমকে দোষারোপ করেছে। আবার কখনও সংবিধানকে দোষারোপ করেছে। কিন্তু ছত্তিশগড়ের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে।
রবিবার সকালে ছত্তিশগড়ের ভোট গণনা শুরু হয়েছে। অধিকাংশ আসনেই ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী বিজেপির তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একদিকে রাজ্যে ক্ষমতা ধরে রাখার দাবি কংগ্রেসের অন্যদিকে ক্ষমতায় ফেরার দাবি বিজেপির।
কংগ্রেস আত্মবিশ্বাসী। তাদের দাবি ভূপেশ বাঘেলের নেতৃত্বে কংগ্রেস কৃষক, আদিবাসী ও দরিদ্রদের জন্য কাজ করেছে। যার ভিত্তিতে তাদের সরকার গঠিত হবে। অন্যদিকে বিজেপির দাবি রাজ্যের মানুষ তাদের সুযোগ দেবে। বিজেপি ছত্তিশগড়ে ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। বিজেপির দাবি রাজ্যের মানুষ নরেনেদ্র মোদীর নেতৃত্বে আস্থা রেখেছেন এবং বাঘেল সরকার বড় আকারের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
এদিকে রাজ্যের মাওবাদী প্রভাবিত জেলাগুলিতে ভোটগণনা উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নভেম্বর সাত ও সতেরো তারিখে দুই পর্যায়ে ৯০ টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যের ৭৬.৩১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications