Chhattisgarh Election 2023: কংগ্রেসের পরাজয় নিশ্চিত! ছত্তিশগড়ের মহিলা ও যুবকদের প্রতি ভরসা মোদীর

Chhattisgarh Assembly Election 2023: বুধবার ছত্তিশগড়ে প্রচারের শেষ দিন। প্রচারের সময় শেষের আগে ছত্তিশগড়ের নির্বাচনী সভায় কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় নিশ্চিত। সঙ্গে তিনি বলেছেন, কংগ্রেসের ফাঁকা প্রতিশ্রুতিতে নয়, জনগণ বিজেপির সুশাসনের ওপরে আস্থা রাখবে।

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ছত্তিশগড়ে এবারের নির্বাচনী প্রচারের সময় অভিজ্ঞতাগুলি আশ্চর্যজনক এবং অভূতপূর্ব ছিল। তিনি সর্বত্রই তা দেখেছেন। ছত্তিশগড়ের পরিশ্রমী মানুষেরা নিজেদের রাজ্যকে আরও উন্নত করতে নতুন শক্তিতে কাজ করতে চান। তিনি বলেন, এইসব লোকেরা জানে যদি কেউ ছত্তিশগড়কে খারাপ শাসন এবং দুর্নীতির শৃঙ্খল মুক্ত করতে পারে, তারা হল বিজেপি।

Chhattisgarh Election 2023

সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী কয়েক বছরে ছত্তিশগড় তার ২৫ বছর পূর্ণ করছে। রাজ্যের যুবকরা যাঁরা প্রথমবার ভোট দিতে চলেছেন, তাঁরা সমৃদ্ধ ছত্তিশগড়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী সেই জায়গায় আগামী ২৫ বছরে উন্নত ভারতের অঙ্গীকারের পাশাপাশি উন্নত ছত্তিশগড়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যের তফশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির যুবকেরা যেভাবে বিজেপির উন্নয়নের মডেলের সঙ্গে যুক্ত হচ্ছেন, তা খুবই উৎসাহজনক। ছত্তিশগড়ের এই যুবকরাই শক্তি পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করবেন। ছত্তিশগড়ের বোন-কন্যারাও রাজ্যের উন্নয়নের পতাকা তুলেছে বলে মন্তব্য করেন তিনি। দেশ যেভাবে মহিলাদের ক্ষমতায়নের চেষ্টা করছে, তার প্রভাব ছত্তিশগড়েও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শেষে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ছত্তিশগড়ের জনগণকে আশ্বস্ত করছেন, রাজ্যে বিজেপি সরকার আসবে এবং সেই সরকার আশা আকাঙ্খা এবং রাজ্যের সমৃদ্ধির সরকার হবে।

এর আগে মুঙ্গেলির নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়েছে। সেই কংগ্রেস নেতাদের বিদায়ের সময় এসেছে, যাঁরা সাধারণ মানুষকে পাঁচ বছর ধরে লুট করেছে। জনগণ আর কংগ্রেসকে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

গত সাত নভেম্বর প্রথম দফায় ছত্তিশগড়ে ২০ টি আসনে ভোট নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় বাকি ৭০ টি আসনের ভোট ১৭ নভেম্বর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+