Chhattisgarh Election 2023: কংগ্রেসের বাজি ছত্তিশগড়! দীপাবলি উপলক্ষে মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chhattisgarh Assembly Election 2023: সাত নভেম্বর ছত্তিশগড়ের ২০ টি আসনের ভোট হয়ে গিয়েছে। সতেরোই নভেম্বর বাকি সত্তরটি আসনের নির্বাচন। তার আগে রবিবার দীপাবলি উপলক্ষে মহিলাদের বড় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বাঘেল।

মুখ্যমন্ত্রী বলেছেন, দীপাবলি উপলক্ষে, দেবী লক্ষ্মীর কৃপায়, ছত্তিশগড় মহাতারির আশীর্বাদে রাজ্যের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সরকার গঠনের সঙ্গে সঙ্গেই রাজ্যের মহিলাদের ছত্তিশগড় গৃহলক্ষ্মী যোজনার অধীনে তাঁদের অ্যাকাউন্টে প্রতিবছর ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Chhattisgarh Election 2023

এদিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমার মা ও বোনেরা। আজ দেবারীর শুভ দিন উপলক্ষে, ছত্তিশগড়ে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ হওয়া উচিত। মাতা লক্ষ্মী পাঁচ বছর ধরে ছত্তিশগড়ের মানুষকে অশীর্বাদ দিয়েছেন এবং কংগ্রেস 'গড়ব নব ছত্তিশগড়'-এর মিশন শুরু করেছে।

তিনি বলেছেন, কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে এই সংকল্প নিয়ে কাজ করেছে, তারা যেন দারিদ্রের অভিশাপ দূর করতে পারেন। আজ দেবারীর শুভ দিনে কংগ্রেস মা-বোনেদের আরও সমৃদ্ধ ও সক্ষম দেখতে চায়।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ দেবারীর শুভ দিন উপলক্ষে তিনি ঘোষণা করছেন, সবাই কংগ্রেসকে ভোট দিন। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠন করুন। কংগ্রেস ছত্তিশগড়ে গৃহলক্ষ্মী যোজনা চালু করবে। যেখানে প্রতি বছর প্রত্যেক মহিলাকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি মহিলাদের উদ্দেশে বলেছেন, সকল মা-বানেদের কাছে তিনি বলছেন, কোথাও লাইনে দাঁড়ানোর দরকার নেই। কোনও ফর্ম পূরণের দরকার নেই। কংগ্রেস সরকার গঠনের পরে সরকার থেকেই প্রত্যেক বাড়িতে সমীক্ষা চালানো হবে। সব কিছু অনলাইনে হবে এবং টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+