Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুখ্যমন্ত্রীর কুর্সি হাতছাড়া হবে কি? ফের দিল্লিতে তলব ভূপেশ বাঘেলকে, ছত্তিশগড়ের বাড়ছে উত্তাপ

মুখ্যমন্ত্রীর কুর্সি হাতছাড়া হবে কি? ফের দিল্লিতে তলব ভূপেশ বাঘেলকে, ছত্তিশগড়ের বাড়ছে উত্তাপ

ভূপেশ বাঘেলকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে হবে। দাবি করে কংগ্রেস হাইকমান্ডের কাছে দরবার করেছেন টিএস সিং েদও।আড়ই বছরের মুখ্যমন্ত্রী পদে পূর্ণ করেছেন বাঘেল। এদিকে ভূপেশ বাঘেলকে দিল্লিতে তলব করা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই অমরিন্দর সিংকে নিয়ে পাঞ্জাব কংগ্রেসে বিদ্রোহ দেখা দিয়েছিল। যদিও তাতে বিদ্রোহীদের স্পষ্টবার্তা দিয়ে অমরিন্দরের নেতৃত্বেই নির্বাচন হবে বলে জানিয়েছেন হরিশ রাওয়াত। তারপরেই আবার ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়। এই নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে কংগ্রেস।

ভূপেশের বিরুদ্ধে বিদ্রোহ

ভূপেশের বিরুদ্ধে বিদ্রোহ

জুন মাসেই আড়াই বছর পূর্ণ করেছে ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকার। তার মধ্যেই মুখ্যমন্ত্রী বদলের দাবি উঠেছে ছত্তিশগড় কংগ্রেসে। বিধায়ক টিএস সিং দেও-র নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছে। এই দাবি দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। ভোটে কংগ্রেসের জয়ের পর সিং দেও-কেই মুখ্যমন্ত্রী পদে বসানোহবে বলে মনে করা হচ্ছিল।কিন্তু কংগ্রেস হাইকমান্ড এই পদের জন্য ভূপেশ বাঘেলকে বেছে নেয়। তারপরেই শুরু হয় অসন্তোষ। লেই অসন্তোষ হত আড়াই বছরে আরও বেড়েছে। দেও-র অনুগামীরা প্রকাশ্যেই এবার বিদ্রোহ করতেশুরু করে দিয়েছেন। এদিকে আবার সিং দেও রীতিমতো হাইকমান্ডকে হুমকি দিয়ে বলেছে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো না হলে তিনি দল ছেড়ে দেবেন। তবে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।

বাঘেলকে দিল্লিতে তলব

বাঘেলকে দিল্লিতে তলব

ছত্তিশগড় কংগ্রেসে বিদ্রোহ দমনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন রায়পুরে।সেখানে গতকাল ভূপেশ বাঘেলের সঙ্গে এক প্রকার ম্যারাথন বৈঠক করেছেন রাহুল গান্ধী। তারপরেই আবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর।সূত্রের খবর আজই দিল্লি যাচ্ছেন বাঘেল। এই চলতি সপ্তাহে দ্বিতীয়বার বাঘেল দিল্লি সফর করছেন বলে জানা গিয়েছে। এদিকে সেখানে আগেই পৌঁছেগিয়েছেন সিংদেও এবং তাঁর অনুগামীরা। একাধিক বিধায়ক দিল্লিতে রয়েছেন। সেখানে বােঘলকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি তুলেছেন তাঁরা। এই নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে কংগ্রেস হাইকমান্ড। যদিও পি চিদাম্বরম দাবি করেছেন কোনওরকম অসন্তোষ দলের অন্দরে নেই। কেউ বিদ্রোহ ঘোষণা করেননি। সূত্রের খবর বাঘেল ঘনিষ্ঠ দুই বিধায়ক দিল্লি ছাড়লেও সিংদেওর অনুগামী কয়েকজন বিধায়ক সেখানে রয়ে গিয়েছেন।

পাঞ্জাবে সংকট

পাঞ্জাবে সংকট

পাঞ্জাব কংগ্রেসেও বিদ্রোহ দেখা দিেয়ছিল। অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক। অমরিন্দর সিং ভোট প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে অভিযোগ করেছিলেন তাঁরা। কংগ্রেস হাইকমান্ড অবশ্য সেই সব অভিযোগ খারিজ করে দিয়ে অমরিন্দরের নেতৃত্বেই পাঞ্জাবে ভোট হবে বলে ঘোষণা করেছে। পাঞ্জাবে অমরিন্দরের বিরুদ্ধে এই বিদ্রোহের নেপথ্যে সিধুর হাত থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করায় প্রবল আপত্তি জানিয়েছিলেন অমরিন্দর। পরে পার্টির সিদ্ধান্ত মেনে নিলেও সিধুর সঙ্গে যে তাঁর সুসম্পর্ক নেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

অমরিন্দরের সঙ্গে বিরোধ

অমরিন্দরের সঙ্গে বিরোধ

অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর বিবাদ নতুন কথা নয়। কিছুতেই সিধুকেপ্রদেশ কংগ্রেস সভাপতি পদে মেনে নিতে চাননি অমরিন্দর সিং। সিধুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁর মন্তব্যের জন্য এই দাবি জানিয়েছিলেন অমরিন্দর িসং। সেটা পূরণ না হলেও সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে মেনে নিয়েছেন তিনি। সেটা কেবল মাত্র রাজনীতির স্বার্থে বলে জানাগিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে সিধু এবং অমরিন্দর সিংয়ের বিরোধের সুযোগ বিজেপি নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ছত্তিশগড় কংগ্রেসেও ভূপেশ বাঘেলকে পরিবর্তনের দাবি নিয়ে কংগ্রেসের অন্দরে যে বিদ্রোহ ৈতরি হয়েছে তার সুযোগ বিজেপি নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+