ছত্তিশগড়ে কমান্ডারকে গুলি করে আত্মঘাতী জওয়ান
ছত্তিশগড়ে নির্বাচনী ডিউটিতে থাকা কমান্ডারকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন জওয়ান। রাঁচির সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অনিশ গুপ্তা জানিয়েছেন, দু'জনেই নির্বাচনী কাজে ছিলেন।
ছত্তিশগড়ে নির্বাচনী ডিউটিতে থাকা কমান্ডারকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন জওয়ান। রাঁচির সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অনিশ গুপ্তা জানিয়েছেন, দু'জনেই নির্বাচনী কাজে ছিলেন। জওয়ান নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালায় কমান্ডারকে। তারপর নিজে গুলি করে আত্মঘাতী হয়।

ভোর সাড়ে ৬টা নাগাদ কমান্ডারের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদ চরমে উঠেছিল। তারপরেই বিক্রম রাজওয়াড়ি নামে আর্মড ফোর্সের ওই জওয়ান মেলা রেমর নামে কমান্ডারকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর ঘটনাস্থলেই আত্মঘাতী হয় নিজেও।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। আগে থেকে দু'জনের মধ্যে কোনও বিবাদ ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকদিন আগেই এরকমই একটি ঘটনা ঘটেছিল ঝাড়খণ্ডে। সেখানে পাঁচ সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী হয়েছিলেন জওয়ান। সেই জওয়ান আবার পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন।












Click it and Unblock the Notifications