ডিক্টেটর প্রধানমন্ত্রী! মুখ্যমন্ত্রীর বাবা লড়াই করতে চান মোদীর বিরুদ্ধে
তিনি এবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চান। তিনি হলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবানন্দকুমার বাঘেল।
তিনি এবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চান। তিনি হলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেল। যদিও এই নন্দকুমার বাঘেল এখনও কোনও রাজনৈতিক দলের সদস্য নন বলেই জানা গিয়েছে।

সোমবার ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেস সদর দফতরের বাইরে নন্দকুমার বাঘেল বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চান। যদি কংগ্রেস তাঁকে টিকিট দেয়, তাহলে তিনি মোদীকে পরাস্ত করে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে পারবেন বলে আশাবাদী নন্দকুমার বাঘেল।
প্রধানমন্ত্রী মোদীকে একনায়ক বলে অ্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, তিনি (মোদী) দেশকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কংগ্রেসের উচিত মোদীর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করা।
বারাণসী থেকে মোদী প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেন ২০১৪ সালে। এবারও বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় বারাণসী থেকেই নাম রয়েছে মোদীর।












Click it and Unblock the Notifications