ক্যান্ডি ক্র্যাশ খেলা কি চালিয়ে যাবেন? অমিত মালব্যের ছবি টুইটের পাল্টা বিজেপিকে আক্রমণ বাঘেলের
বিজেপিকে তীব্র আক্রমণে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে ভূপেশ বাঘেলের ছবি পোস্ট করেছিলেন। তা নিয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত অমিত মালব্য ভূপেশ বাঘেলের যে ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা যাচ্ছে তিনি ক্যান্ডি ক্র্যাশ খেলছেন। নির্বাচন-সম্পর্কিত দলীয় বৈঠকের সময় মুখ্যমন্ত্রীকে ক্যান্ডি ক্র্যাশ খেলতে দেখা গিয়েছিল।
এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভূপেশ বাঘেল বলেছেন, তিনি কেন গাড়িতে চড়বেন, তা নিয়ে বিজেপির আপত্তি ছিল। তিনি কেন গিলি ডান্ডা খেলবেন, তা নিয়ে আপত্তি ছিল। ছত্তিশগড়ে অলিম্পিক অনুষ্ঠান নিয়ে আপত্তি ছিল। তিনি আরও বলেন, মঙ্গলবার সভার আগে একটি ছবি পেয়েছেন। যেখানে ক্যান্ডি ক্র্যাশ খেলছেন। এখানেও বিজেপির আপত্তি রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, আসলে তাঁর অস্তিত্ব নিয়েও বিজেপির আপত্তি রয়েছে। তিনি বলেছেন, ছত্তিশগড়ের জনগণই ঠিক করে দেবেন কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি গাড়িতে চড়তে থাকবেন, গিলি ডান্ডা খেলতে থাকবেন। প্রিয় ক্যান্ডি ক্র্যাশও খেলবেন। বাকি ছত্তিশগড় জানে কাকে আশীর্বাদ করতে হবে।
पहले भाजपा को ऐतराज़ था कि मैं गेड़ी क्यों चढ़ता हूं, भौंरा क्यों चलाता हूं, गिल्ली डंडा क्यों खेलता हूं, प्रदेश में छत्तीसगढ़िया ओलंपिक क्यों हो रहे हैं?
— Bhupesh Baghel (@bhupeshbaghel) October 11, 2023
कल एक बैठक से पहले फ़ोटो मिल गई जिसमें मैं कैंडी क्रश खेल रहा हूं। अब भाजपा को उस पर ऐतराज़ है।
दरअसल उनको मेरे होने पर ही… pic.twitter.com/PtEfmrSrps
প্রসঙ্গত বিজেপি নেতা অমিত মালব্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ক্যান্ডি ক্র্যাশ খেলার ছবি নিয়ে কটাক্ষ করে বলেছেন, আসলে কংগ্রেস নেতা জানেন তাঁর সরকার ফিরে আসবে না। সম্ভবত সেই কারণেই কংগ্রেস প্রার্থী নির্বাচন সংক্রান্ত বৈঠকে মনোযোগ না দিয়ে তিনি ক্যান্ডি ক্র্যাশ খেলাকে উপযুক্ত মনে করেছেন।
छत्तीसगढ़ के मुख्यमंत्री भूपेश बघेल भी निश्चिंत हैं, उन्हें पता है कि कितनी भी माथा-पच्ची कर लें सरकार तो आनी नहीं है।
— Amit Malviya (@amitmalviya) October 10, 2023
शायद इसीलिए कांग्रेस के प्रत्याशी चयन से संबंधित बैठक में ध्यान देने के बजाय उन्होंने CANDY CRUSH खेलना उचित समझा। 😂 pic.twitter.com/bcer39zx4o
উল্লেখ করা যেতে পারে ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর দুই-দফায় ভোট হবে। প্রথম দফায় বস্তার বিভাগের ১২ টি বিধানসভা আসনে এবং দুর্গ বিভাগের ৮ টি আসনে ভোট হবে। ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে সুকমা, দান্তেওয়াড়া, বিজাপুর, নারায়ণপুর, কাঙ্কের।












Click it and Unblock the Notifications