Chhattisgarh: ভোটের জন্য নকশাল সমস্যা জিইয়ে রেখেছে বাঘেল সরকার, বিস্ফোরক অভিযোগ রমন সিংয়ের
ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বাঘের সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং। তিনি অভিযোগ করেছেন ছত্তিশগড়ে নকশাল দমনে ব্যর্থ বাঘেল সরকার।
ভোটের জন্যই নকশাল সমস্যা িজইয়ে রাখতে চাইছে কংগ্রেস সরকার এমন গুরুতর অভিযোগও করেছেন িতনি। বাঘেল সরকারে নাকি হাঁটু পর্যন্ত ডুবে রয়েছে দুর্নীতিতে। রাজ্যের মানুষের কোনো উন্নয়নের কাজই নাকি বাঘেল সরকার করেনি। একটি সাক্ষাৎকারে বাঘেল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন রমন সিং।

বিজেপি যদিও এখনও তাঁদের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করেনি। তবে সূত্রের খবর রমন সিংয়ের দিকেই পাল্লা ভারী। কারণ ভূপেশ বাঘেলকে টক্কর দিতে পারবে তেমন কোনও বিজেপি নেতার মুখ এখনও পাওয়া যাচ্ছে না ছত্তিশগড়ে। রমন সিং হয়তো সেকারণেই আগে থেকেই এক প্রকার প্রচারের ময়দানে নেমে পড়েছেন।
ছত্তিশগড়ে বিজেপি সরকারে থাকার সময় দরিদ্র মানুষের অনাহার দূর করেছিল বলে দাবি করেছেন তিনি। রাজ্যের ৫৮ লক্ষ গরিব পরিবার ১ কেজি করে চাল পেতেন প্রতিমাসে। কিন্তু বাঘেল সরকার সেই প্রকল্পে ৬০০ কোটি টাকার দুর্নীিত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে ৫০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা তো দূরের কথা প্রশিক্ষণ দেওয়ার কোনও প্রচেষ্টা করছে না বাঘেল সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানের পর ছত্তিশগড়ই একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য ছিল কর্নাটকে জয়ের আগে। যদিও ভূপেশ বাঘেলকে নিয়ে ছত্তিশগড় কংগ্রেসে বিরোধ রয়েছে। বাঘেলের বিরুদ্ধে হাইকম্যান্ডে নালিশ জানিয়ে এসেছিলেন একাধিক কংগ্রেস নেতা। বাঘেলের মন্ত্রিসভার সদস্যরাই। কাজেই এবার ছত্তিশগড়ে নির্বাচনে কী হবে সেটাই এখন েদখার।












Click it and Unblock the Notifications