Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chhattisgarh Assembly Election: ৫০০ টাকায় রান্নার গ্যাস, মহিলাদের ১২ হাজার টাকা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি শাহের

Chhattisgarh Assembly Election: লোকসভার আগে বড় পরীক্ষায় মোদী-অমিত শাহ! ছত্তিসগড় সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই এখনই পাখির চোখ বিজেপির কাছে। আর সেই নির্বাচনের আগে ছত্তিসগড়ের জন্যে 'Modi ki Guarantee 2023' ইস্তেহার প্রকাশ অমিত শাহের।

আর সেই ইস্তেহারে সে রাজ্যের (Chhattisgarh Assembly Election) মানুষের জন্যে একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপির। যদিও কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।

Chhattisgarh Assembly Elections

Chhattisgarh Assembly Election:৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার

বিজেপির ইস্তেহারে ছত্তিসগড়ের (Chhattisgarh Assembly Election)মানুষের জন্যে একগুচ্ছ প্রতিশ্রুতি কথা বলা হয়েছে। এমনকি ৫০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে তা পাবেন ছত্তিসগড়ের গরীব মানুষ। অন্যদিকে প্রতি বছর বিবাহিত মহিলাদের ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলেও উল্লেখ 'Modi ki Guarantee 2023' ইস্তেহারে।

অন্যদিকে কৃষকদের জন্যেও একগুচ্ছ প্রতিশ্রুতির বন্যা বিজেপির। ঘোষণাপত্রে ভূমিহীন কৃষি শ্রমিকদের বছরে ১০ হাজার টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Chhattisgarh Assembly Election: শূন্যপদে ব্যাপক নিয়োগ

এছাড়াও ছত্তিসগড়ের যুবক-যুবতীদের জন্যে রোজগারের প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে বিজেপির ইস্তেহারে। এক লাখ সরকারি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। আগামী দুবছরের মধ্যেই এই নিয়োগ সম্পূর্ণ করা হবে বলেও অমিত শাহের প্রকাশিত ইস্তেহারে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে কৃষকদের থেকে প্রতি কুইন্টাল ৩,১০০ টাকায় ধান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছত্তিসগড়ের মানুষ যাতে সস্তায় ওষুধ কিনতে পারে সেজন্যে রাজ্যেজুড়ে (Chhattisgarh Assembly Election) ৫০০ জনওষুধী কেন্দ্র তৈরি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Chhattisgarh Assembly Election: বদলের স্বপ্ন দেখালেন শাহ

'Modi ki Guarantee 2023' ইস্তেহার প্রকাশ অমিত শাহ বলেন, বিজেপি ছত্তিসগড়ের (Chhattisgarh Assembly Election) ক্ষমতায় আসলে রাজ্যজুড়ে উয়ন্নয় করবে। এমনকি আগামী পাঁচ বছরের মধ্যে এই রাজ্য উন্নয়নশীল রাজ্যে বিকশিত হবে বলেও দাবি করেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাজ্যের ক্ষমতায় থাকা কংগ্রেস (Congress) সরকারকেও এদিন তীব্র আক্রমণ শানান। একাধিক ইস্যুতে বার্তা দেন শাহ (Amit Shah)।

যদিও বিজেপির ইস্তেহারকে তীব্র কটাক্ষ কংগ্রেসের। তাঁদের দাবি, দেশের মানুষ ১০০০ টাকায় রান্নার গ্যাস কিনছে আর ছত্তিসগড়ে (Chhattisgarh Assembly Election) নাকি ৫০০ টাকা তাঁরা দেবে। ১৫ লাখ টাকার মতোই ফের একবার স্বপ্ন বিজেপি দেখাচ্ছে বলে দাবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+