Chhattisgarh Assembly Elections 2023 Exit Poll: ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ফেভারিট কংগ্রেসই
Chhattisgarh Assembly Elections 2023 Exit Poll: ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব আজ শেষ হয়েছে। এই রাজ্যে কার হাতে থাকবে আগামী পাঁচ বছরের শাসনভার তার উত্তর মিলবে রবিবার।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে আসন কমলেও ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস। তবে এগজিট পোলের সঙ্গে মূল ফলাফলের ফারাক থাকতেই পারে। এগজিট পোলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস মিলছে।

২০১৮ সালের বিধানসভা ভোটে ছত্তিগড়ে কংগ্রেস পেয়েছিল ৬৮টি আসন। বিজেপি ১৫টি আসনে জয়লাভ করে। এবার তাদের আসন অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালের ভোটে জনতা কংগ্রেস ছত্তিশগড় জেতে ৫টি ও বহুজন সমাজ পার্টি পেয়েছিল ২টি আসন। কংগ্রেসের আসন বেড়েছিল ২৯টি, বিজেপির আসন কমেছিল ৩৪টি, বিএসপির আসন বেড়েছিল ১টি।
দৈনিক ভাস্করের এগজিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন, ইন্ডিয়া টিভি সিএনএক্স দিয়েছে ৩০ থেকে ৪০টি আসন, জন কি বাত দিয়েছে ৩৪ থেকে ৪৫টি, নিউজ ২৪ টুডেজ চাণক্য দিয়েছে ৩৩টি আসন, রিপাবলিক-ম্যাট্রিজ দিয়েছে ৩৪ থেকে ৪২টি, টাইমস নাও-ইটিজি বিজেপিকে দিয়েছে ৩২ থেকে ৪০টি, টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট দিয়েছে ৩৫ থেকে ৪৫টি আসন।
কংগ্রেস ৪১ থেকে ৫৩টি আসন পাবে বলে জানাচ্ছে দৈনিক ভাস্কর। ইন্ডিয়া টিভি-সিএনএক্স কংগ্রেসকে দিচ্ছে ৪৬ থেকে ৫৬টি আসন, জন কি বাত দিচ্ছে ৪২ থেকে ৫৩টি, নিউজ ২৪-টুডেজ চাণক্য দিচ্ছে ৫৭টি আসন, রিপাবলিক-ম্যাট্রিজ দিয়েছে ৪৪ থেকে ৫২টি আসন, টাইমস নাও-ইটিজি দিয়েছে ৪৮ থেকে ৫৬টি আসন, টিভি ৯ ভারতবর্ষ ৪০ থেকে ৫০টি আসনে কংগ্রেস জিতবে বলে আভাস দিয়েছে।
ফলে ম্যাজিক ফিগারে পৌঁছতে কংগ্রেসকে বেগ পেতে হবে না বলেই আভাস এগজিট পোলের ফলাফলগুলিতে। আসন সংখ্যা কিছুটা কমলেও কংগ্রেসই ক্ষমতা ধরে রাখতে পারবে বলে আভাস মিলেছে এগজিট পোলের ফলাফলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications