Chhattisgarh Election 2023: দুবাইয়ের সঙ্গে সম্পর্ক কী! প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বাঘেলকে নিশানা মোদীর
Chhattisgarh Assembly Election 2023: গোটা রাজ্য বলছে বিজেপি আসছে। ছত্তিশগড়ের দুর্গে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম না করেই তাঁকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী বলেন, দুদিন আগে রায়পুরে যে টাকা পাওয়া গিয়েছে, তা ফাটকাবাজদের। দুবাইয়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক তা মুখ্যমন্ত্রীরই বলা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস নেতারা কি লুটের টাকার ঘর ভরাচ্ছেন? তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেসের অগ্রাধিকার দুর্নীতি দিয়ে কোষাগার পূরণ করা।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস নেতারা তাঁকে প্রতিদিন দু থেকে তিন কেজি গালি দেন। তিনি (প্রধানমন্ত্রী) প্রতিদিন গালাগালি পান, কিন্তু তাতে তিনি ভয় পান না। সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সরকার লুটপাটের কোনও সুযোগ ছাড়ছে না। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস নেতারা তাদের সন্তানদের চাকরি দেন। কিন্তু ছত্তিশগড় বলছে, এখন সন্তানদের পরিবর্তন করবেন না, তাদের রাখুন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপি ছত্তিশগড় তৈরি করেছে। নতুন রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছেন দুর্গের মানুষ। গোটা ছত্তিশগড় বলছে এবার বিজেপি। প্রসঙ্গত শুক্রবার বিজেপি ছত্তিশগড়ের ইস্তেহার প্রকাশ করেছে। বিজেপির ইস্তেহারে মহিলা ও যুবকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। গরিবদের লুট করা ছাড়া কংগ্রেস কিছুই করেনি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত করেছেন।
প্রসঙ্গত শুক্রবারই ইডি বড় দাবি করে বলে, বেটিং অ্যাপের প্রচারকারীরা এখনও পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছে।
ইডির দাবির পরেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। কংগ্রেস ও বিজেপির নেতারা একে অপরকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেন। ইডির অভিযোগের পরে ভূপেশ বাঘেলও তাঁর পক্ষে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আগেই বলেছিলেন, বিজেপি ইডি-আইটি-ডিআরআই এবং সিবিআই-এর মতো সংস্থাগুলির সাহায্যে রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।
নির্বাচনের ঠিক আগে ইডি তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহাদেব অ্যাপের তদন্তের মাধ্যমে ইডি তাঁর কাছের লোকেদের মানহানি করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অকসঙ্গে ছত্তিশগড়ের কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেই কারণেই তদন্তকারী সংস্থার সহায়তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।












Click it and Unblock the Notifications