Chhattisgarh assembly election 2023: মাত্র পাঁচ ভোট! দেশের সব থেকে ছোট ভোট কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

Chhattisgarh assembly election 2023: দেশের মধ্যে সব থেকে ছোট ভোট কেন্দ্র রয়েছে ছত্তিশগড়ে। সেই ছত্তিশগড়েই বিধানসভা নির্বাচন হতে চলেছে ৭ ও ১৭ নভেম্বর। গণনা ৩ ডিসেম্বর। রাজ্যের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর দুর্গ রক্ষা করতে নেমে পড়েছেন। অন্যদিকে বিরোধী বিজেপির আশা এবার তারা রাজ্যের ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে কংগ্রেসের হাত থেকে।

অন্যদিকে ভোটার ভাল অভিজ্ঞতা দিতে ভোট কেন্দ্রে প্রস্তুতি চলছে। একটি গণতান্ত্রিক দেশে প্রতিটি ভোট যেমন মূল্যবান, তেমনি রাজ্যে একটি বুথ রয়েছে, যেখানে ভোটারের সংখ্যা মাত্র পাঁচজন। ছত্তিশগড়ের ভরতপুর সোনহাটের শেরাদান্ড গ্রামে মাত্র পাঁচজন ভোটার রয়েছেন। এই পাঁচ ভোটারের জন্য আলাদা ভোট কেন্দ্র তৈরি করেছে প্রশাসন। শেরাদান্ড শুধু ছত্তিশগড়েরই নয়, সম্ভবত সারা দেশের মধ্যে সব থেকে ছোট ভোট কেন্দ্র।

নির্বাচন

২০০৮ সাল। ১৫ বছর আগে শেরাদান্ড নামটি সামনে এসে পড়েছিল। সেই সময় সেখানে মাত্র দুজন ভোটার ছিলেন। একটি কুঁড়ে ঘরে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল। কোরিয়া জেলার সোনাহাট ব্লকের চাঁদা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের নাম শেরাদাণ্ড। ঘন জঙ্গলের মধ্যে শেরাদান্ডে মাত্র তিনটি বাড়ি।

মহিপাল রাম নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি তাঁর বাড়িতে একাই থাকেন। দ্বিতীয় বাড়িতে রামপ্রসাদ চেরভা এবং তাঁর স্ত্রী সিঙোরা চার সন্তানের সঙ্গে থাকেন। অন্যদিকে তৃতীয় বাড়িতে থাকেন দাসরু রাম এবং তাঁর স্ত্রী সুমিত্রা। তাণদের এক পুত্র ও কন্যাও রয়েছে। এই তিনটি বাড়ি থেকে তিনজন পুরুষ ও দুইজন মহিলা-সহ মোট ভোটার রয়েছেন পাঁচ জন।

এই পাঁচ ভোটারের মধ্যে পাঁচ বছর আগে যশপুর থেকে শেরাদান্ডে পরিবার-সহ এসেছিলেন দাসরু রাম। এবারই প্রথম তিনি ও তাঁর স্ত্রী সুমিত্রা শেরাদান্ডে ভোট দেবেন। এটি রাজ্যের ১৪৩ তম ভোট কেন্দ্র। ২০০৮ সাল থেকে গ্রামে ভোট কুঁড়েঘরে হলেও এখন স্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে।

সব থেকে ছোট ভোট কেন্দ্র, ভোটারের সংখ্যা মাত্র পাঁচ। ফলে সেখানে প্রশ্ন থাকে নির্বাচন কমিশন কীভাবে এই গ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করে। জানা গিয়েছে নির্বাচন কমিশনের পোলিং টিম দুদিন আগে ট্রাক্টরে করে শেরাদান্ডে যায়। প্রতিবার ভোটের সময় এখানে ১০০ শতাংশ ভোট রেকর্ড করা হয়।

ওই একই বিধানসভার কান্তোতে ১২ জন এবং রেওয়ালায় ২৩ জন ভোটার রয়েছেন। পাকা রাস্তা থেকে ৫ কিমি দূরে এবং সেতু না থাকায় চান্দ থেকে শেরাদান্ড যাতায়াতে সাাধারণ মানুষকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+