Chhattisgarh Assembly Election 2023: ভোটের আগের দিনেই বুথে হামলা নকশালদের, জখম জওয়ান এবং ভোটকর্মী

আগামীকাল ছত্তিশগড়ে বিধানসভা ভোট। তার আগেই নকশালরা হামলা চালালো ভোটকেন্দ্রে। ছত্তিশগড়েক কাঙ্কেরে বুথের মধ্যে আইইডি বিস্ফোরণ ঘটায় নকশালরা। বিস্ফোরণে এক বিএসএফ কনস্টেবল এবং দুই ভোটকর্মী আহত হয়েছেন।

রাত পোহালেই ভোট ছত্তিশগড়ে। তার আগে এই ধরনের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের। ছত্তিশগড় এমনিতে নকশাল প্রভাবিত এলাকা। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। বারবার অভিযান চালিয়ে পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হয়েছে। সেই সঙ্গে অনেকেই সমাজের মূলস্রোতে ফিরে এসেছে।

Chhattisgarh Assembly Election 2023

আগামীকাল ভোট রয়েছে ছত্তিশগড়ে সেকারণে কড়া প্রহরা রয়েছে গোটা রাজ্যেই। সব বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারপরেও নকশালরা কীভাবে বিস্ফোরণ ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে বিস্ফোরণে এক বিএসএফ জওয়ান এবং দুই ভোটকর্মী আহত হয়েছেন । আহত বিএসএফ জওয়ানের নাম প্রকাশ চাঁদ। তাঁকে ছোটেপেটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোট কর্মীদের আঘাত অতো গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

একটি বুথ থেকে আরেকটি বুথে যখন ভোটকর্মীদের িনয়ে যাওয়া হচ্ছিল তখনই হামলা চালায় নকশালরা। আগামীকাল প্রথম দফার ভোট গ্রহণ ছত্তিশগড়ে। এবার দুই দফায় ভোট হবে রাজ্যে প্রথম দফায় ভোট হবে আগামীকাল। ১৭ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। তারপরেই ৩ ডিসেম্বর ভোট গণনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+