Chhattisgarh Assembly Election 2023: বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিসগড়, শহিদ এক জওয়ান
Chhattisgarh Assembly Election 2023: বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিসগড়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাওবাদী অধ্যুষিত গাজিয়াবাদ জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক ITBP জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।
এমনকি আইটিবিপির উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন। মাওবাদীদের খোঁজে চলছে জোর তল্লাশি। ছত্তিশগড়ে আজ শুক্রবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট (Chhattisgarh Assembly Election 2023) ছিল। ভোট হয় ৭০ টি আসনে। নির্বাচন ঘিরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু ভোট চলাকালীনই (Chhattisgarh Assembly Election 2023) ধামতরিতে সিআরপিএফের টহলদারি দলের ওপরে হামলা চালায় মাওবাদীরা। আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বাইক আরোহী দুই সিআরপিএফ জওয়ান অল্পের জন্য রক্ষা পান। এই ঘটনা ঘিরে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় দফার নির্বাচন (Chhattisgarh Assembly Election 2023) ঘিরে আগে থেকেই মাওবাদীদের হুঁশিয়ারি ছিল। ভোট বয়কটের ডাক দেওয়া হয়। কিন্তু তা উপেক্ষা করেই চলে মাওবাদী হামলা। একের পর এক হামলার ঘটনা ঘটে সে রাজ্যে। এমনকি ভোট পর্ব মিটে গেলেও চলে মাও হামলা। জানা যাচ্ছে, গাজিয়াবাদ জেলায় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভোট পর্ব (Chhattisgarh Assembly Election 2023) মিটে যাওয়ার পর নিরাপত্তা কর্মীর আধিকারিকরা ফিরছিলেন। কিছুটা সন্ধ্যা হয়ে আসে। আর সেই সুযোগেই বিস্ফোরণের ঘটনা ঘটায় মাওবাদীরা। আর তাতেই এক জওয়ানের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে আরও বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
CRPF personnel rescued a villager injured in an IED blast by the Maoists in Bijapur district of Chhattisgarh, today. CRPF provided preliminary treatment to the injured villager and then arranged for his further treatment at the healthcare center in Gangaloor. pic.twitter.com/vW1gkx2wgD
— ANI (@ANI) November 17, 2023
যদিও ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বলে রাখা প্রয়োজন, গত সাত তারিখ সে রাজ্যে (Chhattisgarh Assembly Election 2023) প্রথম দফার ভোট ছিল। সেদিনও একই ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। মাওবাদী হামলা ঘটে। মৃত্যু না হলেও বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ঘটনায় আহত হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications