Chhattisgarh Election 2023: প্রধানমন্ত্রী কি রাজ্যে রাস্তা-ড্রেন তৈরি করবেন? বিজেপির পদক্ষেপের নিশানায় কংগ্রেস

ছত্তিশগড়ের প্রথম পর্যায়ের নির্বাচনে আর এক সপ্তাহও বাকি নেই। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ তীব্র হচ্ছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা এই নির্বাচনে ধরসিওয়া আসনের প্রার্থী ছায়া ভার্মা বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছায়া ভার্মা বলেছেন, কংগ্রেস শুধু উন্নয়নের নামে ভোট চায়। কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কাজের ভিত্তিতে ভোট চায়। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে বলে দাবি তাঁর। বিজেপির কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ করেছে। কিন্তু তারা কিছুই প্রমাণ করতে পারেনি বলে দাবি কংগ্রেসের।

Chhattisgarh Election 2023

কংগ্রেস শাসিত রাজ্যে সিবিআই-ইডির মতো সংস্থার অপব্যবহারের অভিযোগের পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প স্থগিত করা নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্থগিত করা নিয়ে বিজেপির অভিযোগ প্রসঙ্গে বলেন, যখন তারা ১৫ বছর ক্ষমতায় ছিল, কেবল দুর্নীতিই করে গিয়েছে। যে কারণে ১৫ বছর শাসন করেও ১৫ টি আসনেও জিততে পারেনি।

কংগ্রেসের তরফে পিএম আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিএসটির টাকা আটকে রাখার অভিযোগও করা হয়েছে। কংগ্রেস সরকার আছে বলেই এমনটা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ছত্তিশগড়ে বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করেনি। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ ছায়া ভার্মা বলেছেন, খারোদায় যদি ড্রেন তৈরি করতে হয়, তাহলে কি মোদীজি আসবেন? তিনি আরও বলেছেন, বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করেনি। কেননা তারা জানে এই পদক্ষেপ নিলে তাদের অবস্থা আরও খারাপ হবে। মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করলে বিজেপির আসন ১৪ থেকে কমে ৪ হয়ে যেক বলেও মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেস সাংসদের দাবি এবার ছত্তিশগড়ে কংগ্রেস শুধু জিতবেই না, বিজেপির ভোটও কংগ্রেসে যাবে। বিজেপি থেকে কংগ্রেসের জন্য কোনও হুমকি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+