Chhattisgarh Election 2023: ছত্তিশগড়ে কংগ্রেসের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ-সহ একাধিক প্রতিশ্রুতি
Chhattisgarh Assembly Election 2023: সাতই নভেম্বর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত ২০ টি আসনে প্রথমদফার বিধানসভা নির্বাচন। তার ঠিক দুদিন আগে রবিবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। জনগণকে পাশে রাখতে অনেক বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কংগ্রেস জনগণের কাথে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস রাজ্যের মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলি দিয়এছে, তার মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, ধান সংগ্রহের মতো বিষয়। তেঁতুল ব্যবসায়ীদের জন্যও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কংগ্রেসের প্রতিশ্রুতি একনজরে
- ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের মানুষের জন্য বেশি কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আগের মতো এবারও ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- পয়লা নভেম্বর থেকে ধান কেনা শুরু করেছে সরকার একর পিছু ২০ কুইন্টার করে ধান কেনা হচ্ছে। সরকার কুইন্টাল পিছু ৩২০০ টাকায় ধান কিনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
- সরকারি স্কুল ও কলেজগুলিতে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
- তেন্দুপাতার প্রতি ব্যাগে দু হাজার টাকা করে বৃদ্ধি করে ছয় হাজার টাকা করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া কালেক্টরকে বার্ষিক ৪ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
- ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত বিনামূল্যে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
ছত্তিশগড়ের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ২০১৮ সালের প্রতিশ্রুতিগুলি ভেবেচিন্তে করা হয়েছিল। সব মিলিয়ে গত ৫ বছরে ৩৬ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে কংগ্রেস সরকার ৯৮ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি তিনবার ৩১ টি প্রতিশ্রুতির মধ্যে ২৫ টি পূরণ করতে পারেনি। তিনি আরও বলেছেন, গতবার কংগ্রেস একঘন্টায় কৃষকদের ঋণ মকুব করেছিল। ক্ষমতায় আসার পরেই কংগ্রেস ২০ লক্ষ কৃষকের ১০ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছিল।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, বিজেপি কংগ্রেসের ঘোষণায় ভয় পেয়েছে। তাঁর প্রশ্ন বিজেপির গ্যারান্টি কে বিশ্বাস করবে? জুমলাবাজের কথা বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications