জলের সঙ্গে ভুল করে নকল দাঁত গিলে ফেলায় মৃত্যু চেন্নাইয়ের মহিলার
জলের সঙ্গে ভুল করে নকল দাঁত গিলে ফেললেন মহিলা
দাঁতে পোকা বা দাঁত পড়ে যাওয়ার কারণে অনেকেই আসল দাঁতের পরিবর্তে বাঁধানো দাঁত লাগান। আর এই বাঁধানো নকল দাঁতের কারণে মৃত্যু হল এক মহিলার। গত সপ্তাহে চেন্নাইয়ের এক মহিলা পানীয় জলের সঙ্গে ভুল করে তাঁর বাঁধানো দাঁত গিলে ফেলায় মৃত্যু হয়েছে তাঁর।

রিপোর্ট অনুযায়ী, গত ৪ জুলাই ৪৩ বছরের এস রাজালক্ষ্মী, যিনি বালাসারাবক্কমের বাসিন্দা, তিনি তাঁর তিনটে বাঁধানো দাঁতের মধ্যে একটি দাঁত জল খাওয়ার সময় গিলে ফেলেন। এরপর তাঁর মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হওয়ার পর রাজালক্ষ্মীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও বিপদের সঙ্কেত না পেয়ে চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেন হাসপাতাল থেকে। এর পরের দিনই তিনি অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, সাত বছর আগে রাজলক্ষ্মীর দাঁতের কিছু সমস্যা হওয়ায় তাঁর তিনটে দাঁত বাঁধান বেসরকারি হাসপাতালে মোটা অর্থ খরচ করে এবং সেই দাঁতের মধ্যে একটি দাঁত সম্ভবত আলগা হয়ে যায়। রাজলক্ষ্মীর স্বামী ও দুই সন্তান রয়েছে।
প্যাথোলজিরা জানিয়েছেন যে সমীক্ষা অনুযায়ী কৃত্রিম দাঁত গিলে ফেলার দরুণ কারোর মৃত্যু খুবই বিরল ঘটনা। তবে সেই কৃত্রিম দাঁত যদি মানুষের শরীরের বায়ুর পাইপে আটকে যায় তবে সেই বায়ুর পাইপের সূক্ষ্ম টিস্যুগুলির ক্ষতি হতে পারে এবং যার জন্য রক্তপাত ও তা পরে মৃত্যুর কারণ হতে পারে।












Click it and Unblock the Notifications