চেন্নাইয়ে 'গ্রেট ট্রেন রবারি', ট্রেনের ছাদ কেটে আরবিআইয়ের ৫ কোটির বেশি টাকা লুঠ
চেন্নাই, ১০ অগাস্ট : লন্ডনের 'গ্রেট ট্রেন রবারি'-র ছায়া ফিরে এল তামিলনাড়ুতে। চেন্নাই-সালেম এক্সপ্রেস ট্রেনের ছাদ কেটে ৫ কোটির বেশি টাকা লুঠ করল ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। [বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ']
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ব্যবহার করা টাকার বান্ডিল এক্সপ্রেস ট্রেনের একটি কোচের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল। চেন্নাই থেকে পশ্চিম তামিলনাড়ুর সালেমে যাচ্ছিল ট্রেনটি। মোট ৩৪০ কোটি টাকা তাতে ছিল। সেখান থেকেই ৫ কোটির বেশি টাকা লুঠ হয়েছে। [ডাকাতির টাকায় রিয়েল এস্টেট ব্যবসা, কোটিপতি বিজনেস টাইকুন]

রেল পুলিশের তরফে এম রামসুব্রমণি জানিয়েছেন, ডাকাতির ঘটনায় কিছু তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। ঠিক কতো টাকা লুঠ হয়েছে তা পুরো টাকা গোনার পরই সামনে আসবে। [গোটা 'এটিএম' মেশিন নিয়ে পালাল ডাকাতদল]
বাকী টাকা কড়া নিরাপত্তার মধ্যে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। ট্রেনের ছাদের উপরের হাওয়া চলাচলের জায়গাটি ভাঙা ছিল। সেই জায়গাটিই আরও কেটে নিয়ে সেখান থেকে কামরার ভিতরে ঢুকে প্যাকেটভর্তি টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল। এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ['আমি দুঃখিত', চুরি করতে না পেরে আবেগতাড়িত চিঠি ছেড়ে গেল চোর]
প্রসঙ্গত, ১৯৬৩ সালের ৮ অগাস্ট লন্ডন থেকে গ্লাসগোগামী রয়্যাল মেল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৩টে নাগাদ ১৫ জনের ডাকাতদল ট্রেন লুঠ করে। আজকের দিনে যার মূল্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড। পরে সেই টাকার কিছুটা উদ্ধার হলেও পুরোটা হয়নি।












Click it and Unblock the Notifications