সকলের নজর কাড়ছে চেন্নাইয়ের 'ভ্যাকসিন অটো', ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সকলের নজর কাড়ছে চেন্নাইয়ের 'ভ্যাকসিন অটো', ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সারা দেশে স্তিমিত হয়ে আসছে করোনার (coronavirus) দ্বিতীয় তরঙ্গ। বিভিন্ন রাজ্য সরকার লকডাউন (lockdown) বিধিতে ছাড় দিয়েছে। প্রয়োজনেই পথে নামছেন সাধারণ মানুষ। রয়েছে তৃতীয় তরঙ্গের ভয়ও। সেই পরিস্থিতিতে দেশব্যাপী চলছে টিকাকরণ (vaccination)। তবে অনেকেরই মনেই ভয় রয়েছে এই টিকাকরণ নিয়ে। সেই ভয়ও দূর করতে চেন্নাইয়ে (chennai) নামানো হয়েছে ভ্যাকসিন অটো (vaccine auto)।

স্তিমিত দ্বিতীয় তরঙ্গ, পথে মানুষ
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নিচে। পরিস্থিতি ফিরে গিয়েছে এপ্রিলে। মানুষ এই দ্বিতীয় তরঙ্গে সামনে থেকে দেখেছে ওষুধ, অক্সিজেন এবং হাসপাতালের বেডের অপ্রতুলতা। এখন সব কিছুকে পিছনে ফেলে মানুষ পথে নেমেছে রুটি-রুজির টানে। তবে তার মধ্যেও কেউ কেউ নিয়েছেন অন্য ধরনের উদ্যোগ।

মানুষকে সজাগ করতে পদক্ষেপ
এই পরিস্থিতিতে অনেক জায়গাতেই দেখা গিয়েছে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা ঢাকতে টোটো কিংবা অটোকে ব্যবহার করা হয়েছে। এবার সেই অটোকেই ব্যবহার করা হচ্ছে মানুষকে সজাগ করতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন নিয়ে মানুষকে সজাগ করতে। উদ্যোগে সামিল হয়েছেন শিল্পীরাও।

ভাইরাল ভ্যাকসিন অটো
ইতিমধ্যেই তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের ভ্যাকসিন অটোর বহু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আর্ট কিংডম নামে পেজ তৈরি করা হয়েছে। প্রসঙ্গত এই ভ্যাকসিন অটোর ডিজাইন করেছেন চেন্নাইয়ের শিল্পী বি গৌথম। তিনিই জানিয়েছেন, মানুষকে ভ্যাকসিন সজাগ করতেই তাঁর এই উদ্যোগ। ভ্যাকসিন নিলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা যায়, সেই কথাও প্রচার করা হচ্ছে এই ভ্যাকসিন অটো থেকে।
নীল রং-এ সাজানো হয়েছে অটো
এব্যাপারে অটোটিকে সাজানো হয়েছে নীল রং-এ। এর পাশ থেকে বের হয়ে এসেছে ভ্যাকসিনের নিডল। সামনে রাখা ব্যানারে ভ্যাকসিনের উপযোগিতা সম্পর্কে বলা হয়েছে। ২৫ জুন থেকে অ্যাওয়ারনেস কর্মসূচি শুরু করা হয়েছে। অটোতে রাখা হয়েছে অডিও সিস্টেমও। সেখান থেকে ভ্যাকসিনের ব্যাপারে সজাগ করা ছাড়াও সাধারণ মানুষের কাছে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান করা
হচ্ছে।
ছবি সৌজন্য: আর্ট কিংডম












Click it and Unblock the Notifications