অপরাধী ধরতে সাইকেলে এলাকা চষে বেড়াচ্ছে পুলিশ!

চেন্নাই, ৮ সেপ্টেম্বর : অপরাধীদের নাগাল পেতে এখন সাইকেলই সবচেয়ে বড় ভরসা চেন্নাই শহরের পুলিশের। গত দু'মাস ধরে সাইকেলে চেপেই শহরের এই গলি-ওই গলি ঘুরে চলেছেন পুলিশকর্মীরা। ['হেয়ার ট্রান্সপ্লান্ট' করিয়ে মৃত চেন্নাইয়ের মেডিক্যাল পড়ুয়া]

হেড কনস্টেবল পদমর্যাদার জনৈক জি পেরুমল জানিয়েছেন, গাড়ি অথবা বাইকে চেপে এলাকায় নজরদারির বদলে এখন এই পথ বেছে নিয়েছেন তাঁরা। এর ফলে অনেক বেশি রাস্তা যেমন ঘোরা সম্ভব হচ্ছে, তেমনই অলিগলিতে পুলিশ পৌঁছতে পারছে। যা আগে গাড়িতে যাওয়া সম্ভব হতো না। [চেন্নাইয়ে এবার প্রতি সপ্তাহে বসবে 'আম্মা বাজার'!]

অপরাধী ধরতে সাইকেলে এলাকা চষে বেড়াচ্ছে পুলিশ!

এর পাশাপাশি সাইকেল থামিয়ে প্রয়োজনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে নানা খোঁজখবর নেওয়া ও নতুন কোনও ঘটনা ঘটলে সেখানে দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে বলেই চেন্নাই পুলিশের তরফে জানা গিয়েছে। [চেন্নাইয়ে থানার মধ্যেই স্ত্রীকে খুন করল স্বামী]

এলাকায় অবৈধ কোনও কাজকর্ম ও ফৌজদারী অপরাধ রুখতে এই নতুন যান যে আদতে কাজে দিচ্ছে তা স্বীকার করে নিয়েছেন চেন্নাইয়ের পুলিশ কর্তারা। একেবারে সরাসরি পুলিশকে হাতের নাগালে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতাও। [মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার]

বস্তুত, নতুন করে সরকারে ফেরার পরে গত জুন মাসে চেন্নাই সিটি পুলিশকে শহর তদারকির জন্য ২৫০টি সাইকেল কিনে দিয়েছে জয়ললিতা সরকার। এই সাইকেলে চেপেই কোনও সাইরেন ছাড়াই পুলিশ ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি।

কোনও জায়গায় কোনও ঘটনা ঘটলে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করতে বিশেষ সুবিধা হচ্ছে সাইকেল চালিয়ে তদন্ত করতে যাওয়া অফিসারদের। আপতকালীন সময়ের জন্য তাদের দেওয়া হয়েছে ওয়াকিটকিও। ফলে কোমরে ওয়াকিটকি গুজেই নিজের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+