‌লকডাউনের নিয়ম ভাঙলেই চেন্নাই পুলিশ করোনা ভাইরাসের আকারের মাস্ক পরাচ্ছে লঙ্ঘনকারীকে

‌লকডাউনের নিয়ম ভাঙলেই চেন্নাই পুলিশ করোনা ভাইরাসের আকারের মাস্ক পরাচ্ছে লঙ্ঘনকারীকে

লকডাউনের সময় মানুষকে বাড়িতে থাকা নিশ্চিত করতে অনেক রাজ্যের পুলিশই হাতে লাঠি নিয়েছে, কিন্তু চেন্নাই পুলিশ একটু অন্যরকম পদ্ধতিতে মানুষকে বাইরে বেরোতে নিষেধ করছেন।

লকডাউন লঙ্ঘন করলেই পুলিশের ইভিনব শাস্তি

লকডাউন লঙ্ঘন করলেই পুলিশের ইভিনব শাস্তি

বুধবার ভিলিভাক্কাম পুলিশের আইন-শৃঙ্খলা ইনস্পেক্টর রাজেশ বাবু নতুন এক কৌশল গ্রহণ করেছেন। পাদি উড়ালপুলে যারা নিয়ম ভঙ্গ করে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদের করোনা ভাইরাসের আকারের মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে এবং গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। লঙ্ঘনকারীদের প্রতিশ্রুতি নিয়ে বলতে বলা হয়েছিল, ‘‌আমি আমার বাড়ির বাইরে পা রাখব না। আপনিও বাইরে যাবেন না। আমাদের ক্ষমা করুন এবং বাড়ির বাইরে আসার জন্য আমরা দুঃখিত।'‌ এটা বলার পর তাদের ১০ বার ওঠবোস করানো হয়।

মাস্ক পরতে বাধ্য করছে পুলিশ

মাস্ক পরতে বাধ্য করছে পুলিশ

রাজেশ বাবু বলেন, ‘‌আমরা মানুষের কাছে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছি। অধিকাংশই এই সংক্রমণের গুরুত্ব বুঝতে পারছেন না এটাই অন্যতনম কারণ।'‌ তিনি আরও বলেন, ‘‌আমি ঠিক করেছি লঙ্ঘনকারীদের মাস্ক পরতে বাধ্য করব ও গলায় প্ল্যাকার্ড ঝোলাবো, যেখানে লেখা রয়েছে বাইরে বেড়োবেন না, করোনা থেকে দূরে থাকুন। লোকেরা বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখে না তা উল্লেখ করে বৃহস্পতিবার আমরা সামাজিক দূরত্বের গুরুত্ব জনগণের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে আরও পদ্ধতি খুঁজে পেয়েছি।'‌

পুলিশ ও সরকারি কর্মীদের উদ্যোগ

পুলিশ ও সরকারি কর্মীদের উদ্যোগ

কোভিড-১৯-এর সংক্রমণ রোধ করতে পুলিশ এবং অন্য সরকারি কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে চলেছেন। পাদি ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় লকডাউন যাতে বজায় থাকে তার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। রাজেশবাবু নিজে ৫০ জন পুলিশের সঙ্গে উড়ালপুলে রয়েছেন লঙ্ঘনকারীদের ধরার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+