জাল্লিকাট্টু আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে মেরিনা বিচ থেকে হঠাচ্ছে পুলিশ!
সরকারি অধ্যাদেশ জারি হলেও, আন্দোলনকারীরা মেরিন বিচে আন্দোলন চালিয়ে যাওয়ায় বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে চেন্নাই পুলিশ।
চেন্নাই, ২৩ জানুয়ারি : সোমবার সকালে জাল্লিকাট্টুর আন্দোলনকারীরা চেন্নাইয়ের মেরিনা বিচ থেকে প্রতিবাদ আন্দোলন বন্ধ করতে অস্বীকার করলে বলপ্রয়োগ শুরু করে পুলিশ। প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হওয়ার জন্য অনুরোধ জানায়। পুলিশের যুক্তি ছিল, আন্দোলনের উদ্দেশ্য সফল হয়েছে, শনিবার রাজ্যসরকার অধ্যাদেশ জারি করেছে, ফলে আন্দোলন ছত্রভঙ্গ করা হোক। যদিও আন্দোলনকারীরা তাতে রাজি হয়নি। ['জাল্লিকাট্টু' র আয়োজনে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে তামিলনাড়ু সরকার, জানালেন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম]
সোমবার সকালে পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে যাতে বলা হয়েছিল, আন্দোলন শৃঙ্খলাবদ্ধভাবে ও শান্তিপূর্ণ উপায়ে হচ্ছে, এক ফলে সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে না।

এও বলা হয়, আন্দোলনকারীরা পুলিশকে সাহায্য করছে। তবে, সরকারি অধ্যাদেশ জারি হওয়ার পর রবিবার জাল্লিকাট্টু অনুষ্ঠিতও হয়েছে। যদিও আন্দোলনকারীরা স্থায়ী সমাধানের জন্য আন্দোলন জারি রাখতে চাইছে। রাজ্য সরকার অবশ্য এই আন্দোলন আর বাড়তে দিতে চায় না।
আগে থেকেই কোয়েম্বাটুর এবং ভেলোর থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার কাজ শুরু করেছিল পুলিশ। এরপর এদিন সকাল থেকেই মেরিনা বিচ থেকে আন্দোলনকারীদের জোর করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ।
সকাল ৬ নাগাদ পুলিশ প্রেস বিজ্ঞপ্তি জারি করার পর আন্দোলনকারীদের ঘিরে নেয় পুলিশ। আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেওয়ার কিছুটা সময় চায়। কিন্তু সকাল সাড়ে ৬ টা থেকে বলপ্রয়োগ করে আন্দোলনকারীগের ছত্রভঙ্গ করার কাজ শুরু করে পুলিশ।
কিছু আন্দোলনকারী স্বইচ্ছায় মেরিন বিচ থেকে বেরিয়ে গেলেও বহু আন্দোলনকারীই রয়ে যান। সংখ্যা কম থাকার সময়ই আন্দোলনকারীদের হঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications