মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে নায়ক চেন্নাইয়ের বসন্ত

চেন্নাই, ২৬ জুলাই : চেন্নাইয়ের যুবক বসন্ত পল। শুক্রবার রজনীকান্তের কাবালি সিনেমা দেখা ফেরার আগে পর্যন্ত একজন সাধারণ নাগরিকের মতোই ছিল তার জীবন। তবে পথে এমন ঘটনা ঘটল যার আমজনতার মাঝে অসাধারণ করে তুলেছে তাঁকে। [ফেসবুকে প্রতারিত হচ্ছেন তা বোঝার সহজ উপায়]

এক মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে তিনিই এখন রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন। ফেসবুকে নিজের দায়িত্ববোধের কথা শেয়ার করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল সাইটে। [ধর্ষিতার নাম-ধাম ফেসবুকে প্রকাশ করে ভর্ৎসনার মুখে বিহার পুলিশ]

মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে নায়ক চেন্নাইয়ের বসন্ত

ঠিক কী হয়েছিল শুক্রবার। বসন্ত ফেসবুকে জানাচ্ছেন, ধর্ষিতা হতে চলা এক মহিলাকে বাঁচিয়েছেন তিনি। কাবালি সিনেমাটি দেখে ফেরার সময়ে শুক্রবার সন্ধ্যাবেলায় রাস্তায় কিছু একটা চিৎকার শুনতে পান তিনি। [ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের]

বসন্তের কথায়, প্রথমে তিনি ভেবেছিলেন, কোনও পশুর ডাক। তবে খানিকটা এগোতেই বুঝতে পারেন, কেউ একজন সাহায্য চেয়ে চিৎকার করছেন। তিনি দেখেন, তিনজন ব্যক্তি মিলে এক মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা করছে। তা দেখে তিনি ছুটে যান মহিলাকে উদ্ধার করতে। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

জানা গিয়েছে, বসন্তকে এগিয়ে আসতে দেখেই এক অভিযুক্ত তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর দুজন মহিলাকে টেনে-হিঁচড়ে নিতে শুরু করে। এরপর বসন্তের সঙ্গে হাতাহাতির সময়ে বাকী অভিযুক্তরা মহিলাকে ছেড়ে বসন্তের উপরে হামলা চালায় এবং সেই সুযোগে ওই মহিলা পালিয়ে এক অটোচালকের দৃষ্টি আকর্ষণ করে।

এরই মাঝে অটোচালক ঘটনাস্থলে এসে পড়ায় অভিযুক্তরা পালিয়ে যায়। আর মহিলাও চরম নির্যাতনের হাত থেকে বেঁচে যান। এসবের মাঝে পড়ে বসন্তের শরীরে নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে। ধ্বস্তাধস্তিতে শরীরের নানা জায়গায় চোটও রয়েছে। তবে কারও জন্য কিছু করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

বসন্তের এই পোস্ট ফেসবুকে ইতিমধ্য়েই ৩৫ হাজার শেয়ার পেয়েছে। এছাড়া বসন্তের পোস্ট পড়ে লাইক করেছেন লক্ষাধিক মানুষ। এমন ঘটনা নিজের চারপাশে দেখলে অবশ্যই প্রতিবাদ করুন। আহত হয়েও সকলকে এটাই শিক্ষা দিচ্ছেন তরুণ বসন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+