বৃষ্টি নয়, চেন্নাইয়ে নয়টি বিয়ে ভেস্তে গেল জয়ললিতার কারণেই
চেন্নাই, ৮ ডিসেম্বর : একটি-দুটি নয়, মোট নয়টি বিয়ে ভেস্তে গেল চেন্নাইয়ে। যদি ভেবে থাকেন, সেরাজ্যের খারাপ আবহাওয়া এর জন্য দায়ী তাহলে ভুল করবেন। গোটা ঘটনার পিছনে দায়ী আম্মা। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]
অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা যাকে সকলে ভালোবেসে আম্মা নামে ডাকেন। তার জন্যই এতগুলি বিয়ে ভেস্তে যাওয়ার দায় চেপেছে।

কিন্তু কেন? আদতে ঘটনা হল, সবকটি বিয়েতেই মূল অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাই তিনি বিবাহ বাসরে উপস্থিত হতে না পারায় বিয়ে ভেস্তে দিয়েছে পরিবার।
এর মধ্য়ে রয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী এসপি শানমুগানাথনের মেয়ে তামিজহারাসির বিয়েও। পিএস নীতিনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। তবে আম্মা আসতে পারবেন না বলায় শানমুগানাথন বিয়ে পিছিয়ে দিয়েছেন। বাকী বিয়েগুলিও এভাবেই পিছিয়ে গিয়েছে।
চেন্নাইয়ে চারিদিকে বন্যা ও জল জমে থাকায় অনুষ্ঠানে আসতে না পেরে দুঃখপ্রকাশ করেছিলেন জয়ললিতা। তবে তার গুণমুগ্ধরা সেসব মানতে চাননি। তিনি এলে তবেই বিয়ে হবে, সেই যুক্তিতেই বিয়ে পিছিয়ে গিয়েছে।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন :












Click it and Unblock the Notifications