প্রবল বর্ষণে ভাসছে চেন্নাই, রেকর্ড ভেঙে ৬ গুণ বেশি বৃষ্টি

বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তর চেন্নাই। জানা যাচ্ছে সব রেকর্ড ছাপিয়ে গড় বৃষ্টিপাতের ৬ গুণ বেশি বৃষ্টি হয়েছে সেখানে। চেন্নাই, কাঞ্চিপুরম , তিরুভাল্লুর, চেঙ্গেলেপেত এবং আরও কিছু উত্তরের জেলা এবং ভেলোরে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। সেখানকার অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। মানুষকে জলে পা ডুবিয়ে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। অনেক বাড়িতে হাটু পর্যন্ত জল ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। চেন্নাইয়ের আশেপশের অঞ্চলের একই অবস্থা। সেখানেও নাগাড়ে বৃষ্টি চলছে।

প্রবল বর্ষণে ভাসছে চেন্নাই, রেকর্ড ভেঙে ৬ গুণ বেশি বৃষ্টি

একজন চেন্নাইয়ের বাসিন্দা বলেছেন যে , "জল আমাদের বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। এটা শুধু বৃষ্টির জল নয় তার সঙ্গে ঢুকে যাচ্ছে নালার জলও। সব মিলেমিশে বিশ্রী গন্ধ ছাড়ছে পরিস্থিতি খুব খারাপ। আমাদের ওই জলে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে।

নিচু জায়গায় যারা ত থাকেন তাঁদের অবস্থা আরও খারাপ। তারা বলছেন এই অবস্থা নতুন কিছু নয়। একটু বেশি বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়। এভাবেই তাঁদের চলতে হয়। আজ বলে নয় গত ৪০ বছর ধরে এই জল যন্ত্রণা তারা সহ্য করছেন। এর একটা প্রতিকার তারা দাবি করেছেন।

গত ছয় মাস ধরে গ্রেটার চেন্নাই কর্পোরেশন ১৫০ কিলোমিটার দীর্ঘ স্টর্ম ওয়াটার ড্রেন বানিয়েছেন। এর জন্য খরচ হয়েছে ৭০০ কোটি টাকা। এটা কাজ করা বন্ধ করলেি ভেসে যাচ্ছে টি নগরম সিথামল কলোনি এবং উত্তর ও দক্ষিণের বিভিন্ন অঞ্চল।

গ্রেটার চেন্নাই কর্তৃপক্ষ বলছেন যে, তারা এটা নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করছেন। ৩০০০ কোটি টাকা খরচ করে ৭৫০ কিলোমিটারের স্টর্ম ওয়াটার ড্রেন তৈরি করা হবে। এটি নিয়ে কোসাথালায়র ও কোভালম নদীর উপর প্রজেক্ট হিসাবে কাজ করা হবে।

চেন্নাইতে বুধবার ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই সময়ে বৃষ্টি হয় চেন্নাইতে। কিন্তু এই পরিমান বৃষ্টি হয় না। বিগত কয়েক বছরে বৃষ্টির পরিমান অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে এত সমস্যা হচ্ছে। এটা নিশ্চিত ভাবেই জলবায়ু পরিবর্তনের প্রভাব।

কাবেরী নদীর ব-দ্বীপ অঞ্চলের দুটি জায়গা আছে রামনাথপুরম এবং শিবগঙ্গা, এই দুই অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সাগরে জেলেদের যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে অবস্থা এতটাই কগারাপ যে স্কুলে ছুটি দিয়ে দিতে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কলেজও। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে থিরুভাল্লুর, রানিপেত এবং চেন্নাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+