ফের খবরে ইন্ডিগো, এবার চেন্নাই-দোহা বিমানে ঘটল এই ঘটনা
দোহাগামী ইন্ডিগো সংস্থার বিমান চেন্নাই থেকে ১৩৪জন যাত্রী ও ৭জন ক্রু মেম্বার নিয়ে রওনা হয়েছিল। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাইলট বিমান ফেরত আনতে বাধ্য হন।
দোহাগামী ইন্ডিগো সংস্থার বিমান চেন্নাই থেকে ১৩৪জন যাত্রী ও ৭জন ক্রু মেম্বার নিয়ে রওনা হয়েছিল। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাইলট বিমান ফেরত আনতে বাধ্য হন। কারণ মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল বিমানটির।

বৃহস্পতিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। তার কিছুক্ষণরে মধ্যেই এই ঘটনা ঘটে। বিমানের বাইরের দেওয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চেন্নাই বিমানবন্দরেই ফিরে এসে অবতরণ করে বিমানটি।
তারপরই ইঞ্জিনিয়াররা বিমানটিকে পরীক্ষা করে ড্যামেজ কন্ট্রোলে নামেন। অন্যদিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য একটি বিমানে চাপিয়ে ভোর সাড়ে ৪টে নাগাদ দোহার উদ্দেশে উড়ে যায় ইন্ডিগোর আর একটি বিমান।












Click it and Unblock the Notifications