চেন্নাইয়ের বহুতল ভেঙে মৃত ১০, আটকে এখনও ৪০, গ্রেফতার ৪

ভারি বর্ষণের জেরে শনিবার ১১ তলার ওই বাড়ি ভেঙে পড়ে। ১২টি দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এনডিআরএফ-এফ ১০টি দল এবং ১৮০ জন বিশেষজ্ঞ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এনডিআরএফ-এর ডিআইজি এসপি সেলভান জানিয়েছেন, রাজ্য সরকারের অন্যান্য দফতরের সঙ্গো যুগ্মভাবে এনডিআরএফ-এর ১০টি দল কাজ করছে। ৩০০-রও বেশি কর্মী আপাতত উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ধ্বংসস্তুপ সরিয়ে সবাইকে উদ্ধার করে আনাটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। উদ্ধারকাজ শেষ হতে ২-৩ দিনও লেগে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরে পরুর এলাকার মৌলিভাক্কম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তুপের মধ্যে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই নির্মাণকর্মী বলে জানা গিয়েছে। এই নির্মাণ কর্মীদের অধিকাংশই অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। অনেকে আবার বৃষ্টির কারণে এই বাড়ির নীচে আশ্রয় নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলেও সূত্রের তরফে জানানো হয়েছে।
কেন ওই বাড়িটি ভেঙে পড়ল তাঁর স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। অনেকে বলছেন দুর্বল নির্মাণের কারণেই ভেঙে পড়েছে বহুতলটি। অনেকের ধারণা বজ্রপাতের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ১১ তলার এই বাড়িটি। নির্মীয়মান ট্রাস হাউজ নামের এই প্রকল্পে দুটি বহুতল হওয়ার কথা ছিল। একটি 'দ্য বিলিফ' ও অন্যটি 'দ্য ফেইথ'।
তামিলনাড়ুর রাজ্যপাল এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications