এবার ইনহেলারের সাহায্যে কেমোথেরাপি! পেটেন্টের জন্য আবেদন
শ্বাসকষ্ট থেকে ফুসফুস সংক্রমণ। রোগ নিরাময় করতে ইনহেলারের জুড়ি মেলা ভার। এবার, সেই ইনহেলারের সাহায্যেই ক্যানসার আক্রান্তকে কেমোথেরাপি দেওয়া সম্ভব হবে।
শ্বাসকষ্ট থেকে ফুসফুস সংক্রমণ। রোগ নিরাময় করতে ইনহেলারের জুড়ি নেই। সেই ইনহেলারের সাহায্যেই ক্যানসার আক্রান্তকে কেমোথেরাপি দেওয়ার উদ্যোগ। এই ঘটনা বাস্তবে সম্ভব বলে দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণারত ফুসফুস বিশেষঞ্জ মোহন রুদ্রাপ্পা। ইতিমধ্যে আমেরিকায় পেটেন্টের জন্য আবেদনও করা হয়েছে।

ফুসফুস বিশেষঞ্জ মোহন রুদ্রাপ্পার দাবি করেছেন, শরীরে সূঁচ ফুটিয়ে স্যালাইনের মাধ্যমে কেমোথেরাপি দেওয়ার দিন শেষ হওয়ার পথে। মুম্বইয়ের এই তরুণ চিকিৎসক বর্তমানে মিসৌরিত রয়েছেন। সেখানকার জফলিন শহরের মার্সি হসপিট্যালে ফুসফুস বিভাগে গবেষণা করছেন তিনি। মোহন রুদ্রাপ্পা এর আগে গবেষণা করে সিটি স্ক্যান থেকে ফুসফুসে ক্যানসার চিহ্নিত করার বিশেষ পদ্ধতি বের করেছিলেন। গবেষণারত ওই চিকিৎসক দাবি করেছেন, এই প্রক্রিয়ায় কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।

ফুসফুস স্পেশালিস্টরা বলেছেন, শহর থেকে গ্রাম, ফুসফুস ক্যানসার বাড়ছে সব জায়গাতেই। ভারতের মতো দেশে যদি অল্প খরচে ইনহেলারের মাধ্যমে কেমোথেরাপি জনপ্রিয় হয় তাহলে বহু মানুষের উপকৃত হবেন।
বর্তমানে ভারতে ক্যানসার আক্রান্তদের মধ্যে ফুসফুসে ক্যানসার আক্রান্ত ৭%। মৃতদের মধ্যে ৯% ফুসফুস ক্যানসার আক্রান্ত ।












Click it and Unblock the Notifications