অনলাইনের বিরুদ্ধে জেহাদ, আজ ধর্মঘটে ওষুধ বিক্রেতারা, সংকটের আশঙ্কা
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে আজ দেশজুড়ে বন্ধ থাকচে সমস্ত ওষুধের দোকান। অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ডাকা হয়েছে এই ধর্মঘট।
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে আজ দেশজুড়ে বন্ধ থাকছে সমস্ত ওষুধের দোকান। অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ডাকা হয়েছে এই ধর্মঘট।

কেমিস্টদের এই প্রতিবাদ ধর্মঘটের মূল নিশানা ই ফার্মাসি। সংগঠনের তরফে জানানো হয়েছে, অনলাইনে ওষুধ বিক্রির ছাড়পত্র কেন্দ্র দিলে, তা কিছুতেই মেনে নেবে না সংগঠন। তাঁদের দাবি, অনলাইনে ড্রাদ-অ্যাক্টের বিভিন্ন নিয়মাবলী না মেনেই চলছে ওষুধ বিক্রি। আর তা হতে দিতে চায়না সংগঠন।
এদিকে, কেন্দ্র জানিয়েছে, যাঁরা ই ফার্মাসি সংক্রান্ত ব্যবসায় আগ্রহী তাঁরা সেন্ট্রাল লাইসেন্সিং অথারিটি সংক্রান্ত ফর্ম পূরণ করে অনলাইন পোর্টালের মাধ্যমে এই ব্যবসায় সংযুক্ত হতে পারবেন। তবে বেশ কয়েকটি ওষুধ অনলাইনের মাধ্যমে বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কেন্দ্রের তরফে।












Click it and Unblock the Notifications