Cheetah Project: গ্লোবমাস্টারে চেপে ভারতে আরও ১২টি চিতা! দক্ষিণ আফ্রিকা থেকে আসবে আরও
কখনও রাজাদের শিকারের কারণে তো আবার কখনও চোরাকারবারীদের জন্যে ভারতের মাটি থেকে ধীরে ধীরে হারিয়ে যায় চিতা। তবে নতুন করে চিতা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পশুপ্রেমীরা।
Cheetah Project: গত কয়েকদিন আগেই নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় ভারতে। সেগুলিকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে। আর এর মধ্যেই ফের ভারতে এল ১২টি চিতা। আজ শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা গোয়ালিয়র নিয়ে আসা হয়েছে।
সেখান থেকে হেলিকপ্টারে কুনোতে নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে এখনও সেগুলিকে ছাড়া হবে না বলেই খবর। প্রাথমিক ভাবে ১০দিন সেগুলিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপরেই জঙ্গলে ছাড়া হবে। দক্ষিণ আফ্রিকা থেকে ১২ টি চিতা নিয়ে এয়ারফোর্সের IAF C-17 সকালেও গোয়ালিয়র নামে। আর তা নিয়ে রীতিমত উচ্ছ্বাস ভারতীয় পশুপ্রেমীদের মধ্যে।
#WATCH | Indian Air Force’s (IAF) C-17 Globemaster aircraft carrying 12 cheetahs from South Africa lands in Madhya Pradesh’s Gwalior. pic.twitter.com/Ln19vyyLP5
— ANI (@ANI) February 18, 2023

১২টি চিতার মধ্যে পাঁচ মহিলা
জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব চিতাগুলিকে ছাড়বেন। একটি আলাদা ভাবে জায়গা তৈরি করা হয়েছে। সেখানেই চিতাগুলিকে ছাড়া হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, ১২ টি চিতার মধ্যে পাঁচটি মহিলা। দক্ষিণ আফ্রিকার বন বিভাগ ইতিমধ্যে টুইট করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। যেখানে কীভাবে চিতাগুলিকে কুনো ন্যাশানাল পার্কে ছাড়া হচ্ছে। চিতাগুলিকে নিয়ে আসতে বিশেষ বাক্স তৈরিও করা হয়। ইতিমধ্যে সেই ছবি সামনে এসেছে।

বায়ুসেনার বিমানে আনা হয়
দক্ষিণ আফ্রিকা থেকে চিতাগুলিকে নিয়ে আসতে ভারতীয় বিমান বাহিনীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। আর সেই মতো এয়ারফোর্সের গ্লোবমাস্টার সি-১৭ পাঠানো হয় সেখানে। জানা যাচ্ছে, কুনো ন্যাশানাল পার্কে আগামী ২০ ফেব্রুয়ারি চিতা বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক, পশু চিকিৎসক এবং বন আধিকারিকদের নিয়ে বিশেষ একটি আলোচনা সভার আয়োজন করা হবে। যেখানে চিতাগুলিকে রক্ষনাবেক্ষণ সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

১০০ টি চিতা দেওয়ার সিদ্ধান্ত
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল। সেই মতও ভারতকে আরও ১০০ টি চিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ইতিমধ্যে এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে বলেও জানা যাচ্ছে। গত কয়েক= বছরে সেগুলি ভারতে আসবে বলে জানা যাচ্ছে। শুধু কুনো নয়, দেশের একাধিক জঙ্গলে সেই চিতাগুলিকে ছাড়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশমন্ত্রক বলছে, গত বছর সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আসে। সেগুলি সুস্থ রয়েছে। তবে দীর্ঘদিন পর ভারতের জঙ্গলে চিতার গর্জন শিহরিত করছে দেশবাসীকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications