উত্তর কাশ্মীরের এলওসির কাছে ভেঙে পড়ল সেনা-কপ্টার, মৃত পাইলট, আহত ১

উত্তর কাশ্মীরের এলওসির কাছে ভেঙে পড়ল সেনা-কপ্টার, মৃত পাইলট, আহত ১

গত কয়েক বছরে একাধিক সেনা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। তাদের মধ্যে সবথেকে ভয়াবহ হল কুন্নুরে সেনা হেলিকপ্টার ভেঙে দেশের 'চিফ ডিফেন্স স্টাফ অফ আর্মি'বিপিন রাওয়াতের দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা। কিন্তু এই ঘটনার মাত্র দুমাসের মধ্যেই ফের একবার সেনা চপার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে শুক্রবার। এবারের গন্তব্য কাশ্মীরের সীমান্ত এলাকা।

উত্তর কাশ্মীরের এলওসির কাছে ভেঙে পড়ল সেনা-কপ্টার, মৃত পাইলট, আহত ১


শুক্রবার জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরের বারাউম এলাকায় ভারতীয় বায়্যু সেনার একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর সামনে এসেছে। এদিন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক এই খবর প্রকাশ্যে এনেছেন। আর এরপরেই ফের একবার চাঞ্চল্য ছরিয়েছে গোটা বিষয়টিকে নিয়ে। হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল এবং তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে দুর্ঘটনায় জীবিতদের খোঁজ করা হচ্ছে।

প্রতিরক্ষা আধিকারিকের দেওয়া খবর অনুযায়ী, শুক্রবার উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ লাইন অফ কন্ট্রোল বা এলওসি-র কাছে বিএসএফ কর্মীদের শিফটিং চেঞ্জের সময় সেনা-ঘাঁটি থেকে তুলতে যাওয়ার পথে আর্মির চিতা হেলিকপ্টারটি হঠাতই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ভেঙে পড়ে সেটি। তবে এই দুর্ঘটনার কারণ এবং হতাহতের ঘটনা যদি ঘটে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। কিন্তু এই সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে একজন পাইলটের। পাশাপাশি অন্য একজন আহত হয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+