'এবার কংগ্রেস খোঁজো অভিযান চালু হবে !' কর্ণাটকে গেরুয়া ঝড়ের পর কটাক্ষের সুরে যা বললেন বিজেপি নেতা
২০১৯ লোকসভা নির্বাচনের আগে অ্য়াসিড টেস্ট পার করে গেল বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে নিজেদের ২০ তম জয়ের পথে গেরুয়া নিশান। কর্ণাটকে ফের একবার সরকার গঠনের পথে বিজেপি।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে অ্য়াসিড টেস্ট পার করে গেল বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে নিজেদের ২০ তম জয়ের পথে গেরুয়া নিশান। কর্ণাটকে ফের একবার সরকার গঠনের পথে বিজেপি। কংগ্রেসের পোক্ত দূর্গকে কার্যত দুমড়ে মুচড়ে দিয়ে এদিন কর্ণাটকের বিভিন্ন জায়গার ব্যালট বক্সে দাপট দেখিয়েছে অমিত শাহর পার্টি। আর জয়ের পর কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপি নেতারাও।

এদিন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং বলেন , 'এই জয় বিজেপি-র জন্য ঐতিহাসিক। কর্ণাটকের সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই বিজেপি-কে ভোট দেওয়ার জন্য। এখন দেশে কংগ্রেস খোঁজো অভিযান চলবে। কোথায় গিয়ে দাঁড়াবে (কংগ্রেস) জানা নেই!' উল্লেখ্য, পণ্ডিচেরি,মিজোরাম ও পঞ্জাবেই একমাত্র একক সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে কংগ্রেস। এদিকে, কর্ণাটকে কার্যত সেনাপতি সমেত পরাজিত হওয়ার দিকে রাহুল শিবির। সকাল ১১ টার দিকে, বাদামি কেন্দ্রে এই কংগ্রেসের মুখ্যমন্ত্রী এগিয়ে ছিলেন ১৬০ ভোটে , অন্যদিকে চামুণ্ডেশ্বরী কেন্দ্রে তিনি ১২০০০ ভোটে পিছিয়ে পড়েন।
This is a historic win for BJP. I want to thank all the people of Karnataka for voting for us. Ab desh mein Congress khojo abhiyan chalega, kahaan rahegi pata nahi: Raman Singh, CM of Chhattisgarh. #KarnatakaElections2018 pic.twitter.com/Fc9tao6paN
— ANI (@ANI) May 15, 2018
There is no question of alliance(with JDS) as we are already crossing 112 seats: Sadananda Gowda,BJP #KarnatakaElections2018 pic.twitter.com/Hi4ODkOaxo
— ANI (@ANI) May 15, 2018
ইতিমধ্যেই বেঙ্গালুরুর বিজেপি-র পার্টি অফিসে শুরু হয়ে গিয়েছে উচ্ছাস। ইতিমধ্যেই কর্ণাটক জুড়ে উড়ছে গেরুয়া নিশান থেকে গেরুয়া আবির। যদিও সকালেই ১১২ টি আসন পার করার পর বিজেপি নেতা সদানন্দ গৌড়া জানিয়ে দেন বিজেপি কোনও মতেই আর জোটের পথে যাচ্ছে না। বিসেষ সূত্রে দাবি, ইতিমধ্যেই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন , সেবিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিজেপি-র পার্টি হেড কোয়ারটার দিল্লিতে। এই তালিকায় এগিয়ে রয়েছেন বিএস ইয়েদুরপ্পা।












Click it and Unblock the Notifications