গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কয়েকশ পাতার চার্জশিট! নাম রয়েছে সুকন্যারও
গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ৪০২ পাতার চার্জশিট পেশ করা হয়েছে এদিন তদন্তকারী সংস্থার তরফে। একই সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার পাতার নথিও এদিন জমা দেওয়া হয়েছে। যেখানে একাধিক তথ্যের উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি সুকন্যা মণ্ডলের একাধিক বক্তব্যকেও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। জমা দেওয়া চার্জশিটে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে। এছাড়াও অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিরও নাম রয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আজ বৃহস্পতিবার ইডির এহেন চার্জশিট জমা দেওয়া বলে জানা গিয়েছে।

জমা দেওয়া চার্জশিটে ১১ কোটি অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ৪৮ কোটি টাকা গরু পাচার অনুব্রত মণ্ডল পেয়েছে বলেও চার্জশিটে তদন্তকারী সংস্থা দাবি করেছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি সুকন্যা মণ্ডলের মালিকানিধিন ভোলেব্যোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, এএনএম অ্যাগ্রোকেম ফুড সার্ভিস লিমিটেডের কথাও উল্লেখ চার্জশিটে রয়েছে। এই সংস্থার মাধ্যমে বীরভূমের বেতাজ বাদশা কীভাবে লাভবান হয়েছেন সেই কথাও তুলে ধরা হয়েছে।
পাশাপাশি স্কুল শিক্ষিকা হয়েও সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এমনকি কর এড়াতে কীভাবে টাকা ফেলা হয়েছে সেই কৌশলের কথা তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এনামুল, আব্দুল লতিফের কাছ থেকে সায়গল হোসেনের ভূমিকা রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে। কীভাবে তাঁদের মধ্যে 'প্রোটেকশন মানি' তাও উল্লেখ করা হয়েছে।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে সবটাই বাবা জানতেন! যেখানে বলতেন সই করে দিলাম। ইডিকে দেওয়া সুকন্যার এহেন বয়ানকেও ইডি হাতিয়ার করেছে চার্জশিট। পাশাপাশি দিল্লিতে নিয়ে আসার সময়ে যেভাবে পুলিশের ঘেরাটোপে থেকেও তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল তাও চার্জশিটে উল্লেখ রয়েছে। প্রভাবশালী বোঝাতেই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন,আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় অনুব্রতকে। সেখানে সরাসরি ইডিকে আক্রমণ করে তৃণমূল নেতা বলেছেন, 'মেয়েকে অ্যারেস্ট করলেন? বিবেক বলে কিছু নেই নাকি? ' এর আগেরদিনও আদালতে সুকন্যা মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন অনুব্রত মণ্ডল।
তিনি বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করে খুব অন্যায় করেছে ইডি। এতে কোনও বাহাদুরির কাজ হয়নি। আগামী শনিবার মেয়ের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন অনুব্রত।












Click it and Unblock the Notifications