পিটার মুখার্জীকে 'ডিভোর্স' দিতে চান মেয়ে শিনা বোরার খুনে অভিযুক্ত ইন্দ্রাণী!

মেয়ে শিনা বোরাকে খুন করার অভিযোগে দীর্ঘদিন জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জী। এই ঘটনায় জেলবন্দি স্বামী পিটার মুখার্জীও।

মুম্বই, ১৭ জানুয়ারি : মেয়ে শিনা বোরাকে খুন করার অভিযোগে দীর্ঘদিন জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জী। এই ঘটনায় জেলবন্দি স্বামী পিটার মুখার্জীও। এই কিছুদিন আগেও জেলে বসেই নিজেদের 'রোমিও জুলিয়েট'-এর সঙ্গে তুলনা করে ইন্দ্রাণীকে প্রেমপত্র লিখেছিলেন পিটার। কিন্তু এবার পিটারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান ইন্দ্রাণী। মঙ্গলবার মুম্বই আদালতে সেকথা জানিয়ে দিলেন ইন্দ্রাণী।[নিজেদের 'রোমিও-জুলিয়েট'-এর সঙ্গে তুলনা! জেলে বসেই জেলবন্দি ইন্দ্রাণীকে প্রেমপত্র পিটার মুখার্জীর!]

২০০২ সালে ইন্দ্রাণী ও পিটারের বিয়ে হয়। দুজনের ক্ষেত্রেই এই দ্বিতীয় বিয়ে ছিল। ২০১৫ সালে ইন্দ্রাণী মুখার্জীকে গাড়ির চালকের বয়ানের ভিত্তিতে শিনা বোরার হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়। ২০১২ সালে শিনাকে হত্যা করার পর সবাইকে ইন্দ্রাণী বলেছিলেন শিনা বিদেশে পড়াশোনার জন্য গিয়েছে।[জেলে বসে গীতার শ্লোক লিখছে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী]

 পিটার মুখার্জীকে 'ডিভোর্স' দিতে চান মেয়ে শিনা বোরার খুনে অভিযুক্ত ইন্দ্রাণী!

তদন্তে পিটার মুখার্জীর প্রথম পক্ষের ছেলে রাহুল মুখার্জীকেও জেরা করা হয়। রাহুল ও শিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।[শিনা বোরাকে খুন করার পিছনে এটাই ছিল ইন্দ্রাণীর কাছে আসল কারণ?]

শিনা বোরা হত্যাকাণ্ডে ইন্দ্রাণী মুখার্জী, তাঁর গাড়ির চালক এবং প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য নাম জড়ায় পিটার মুখার্জীরও। ইন্দ্রাণীর গাড়ির চালক রাজসাক্ষী হয়ে যায়। মঙ্গলবার সিবিআই কোর্ট বলে অভিযুক্ত তিনজনই শিনা বোরাকে অপহরণ করার ষড়যন্ত্র ও খুন করেছিল। এবং এরপর শিনার মৃতদেহ জ্বালিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটের চেষ্টা করেছে।[গভীর রাতের পার্টি আর একাধিক নারীসঙ্গই ছিল পিটার মুখার্জীর জীবন, অভিযোগ প্রাক্তন স্ত্রীর]

পিটার জানিয়েছিলেন, শিনা যে ইন্দ্রাণীর মেয়ে তা জানতেন না তিনি, বরং শিনাকে ইন্দ্রাণীর বোন হিসাবেই জানতেন। শিনা বোরা খুনের পিছনে তার কোনও হাত নেই বলেও দাবি করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+