৫০০ টাকা এবং ১ হাজার টাকার নোট বন্ধ হতেই বিশৃঙ্খলা এটিএমগুলিতে
আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ টাকা ও ১০০০ টাকা বন্ধের ঘোষণায় চাঞ্চল্য পরে গিয়েছে। টাকা তোলার তাগিদে এটিএমগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এটিএমের বাইরে লম্বা লাইন পরে গিয়েছে।
নয়াদিল্লি, ৮ নভেম্বর : আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ টাকা ও ১০০০ টাকা বন্ধের ঘোষণায় চাঞ্চল্য পরে গিয়েছে। টাকা তোলার তাগিদে এটিএমগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এটিএমের বাইরে লম্বা লাইন পরে গিয়েছে।
প্রধানমন্ত্রী নিজের বক্তৃায় জানিয়েছেন, নোট সরবরাহ স্থগিত করতে আপাতত বুধবার বন্ধ রাখা হচ্ছে এটিএম পরিষেবা। আর তারই জেরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

এটিএম-এ ভিড়
এমনকি বিভিন্ন দোকানের বাইরে ভিড় দাঁড়িয়ে গিয়েছে। সবাই চেষ্টা করছেন হাতের ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট যত তাড়াতাড়ি সম্ভব জিনিস কেনাকাটা করে চালিয়ে দিতে নয়তো ৫০০ ও ১০০০ টাকার নোট খুচরো করিয়ে ১০০ টাকার নোট হাতে নিতে।

জরুরী পরিষেবা
মোদী জানিয়েছেন, মধ্যরাত থেকেই ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ হলেও জরুরী পরিষেবা যেমন যেমন হাসপাতাল, রেলওয়ে কাউন্টার, পেট্রোল পাম্প এবং বিমানবন্দরে আগামী ৭২ ঘন্টা এই নোট গ্রহণ করা হবে। ফলে পেট্রোল পাম্পগুলিতেও ভিড় জমেছে।

সাধারণ মানুষের হতাশা
এটিএম-এর বাইরে থাকা জনতার একাংশ মনে করছে এত তাড়াহুড়ো করে এই ঘোষণা করায় সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এই ঘোষনার পর সাধারণ মানুষকে আরও কিছুটা সময় দেওযা উচিত ছিল। আর তা না হওয়াতেই বেশ হতাশ অনেতে।

বুধবার বজায় থাকবে বিশৃঙ্খলা
এই বিশৃঙ্খলা আগামীকাল অর্থাৎ বুধবার চলবে বলেও মনে করা হচ্ছে। বুধবার ব্যাঙ্ক ও এটিএম বন্ধ রাখা হচ্ছে। তবুও আশঙ্কা করা হচ্ছে এটিএম ও ব্যাঙ্কগুলির সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications