চান্নি মন্ত্রিসভার শপথগ্রহণে বড় চমক, ভোটের আগেই পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করল সিধু শিবির

চান্নি মন্ত্রিসভার শপথগ্রহণে বড় চমক, ভোটের আগেই পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করল সিধু শিবির

বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী। ক্যাপ্টেন অমরিন্দরের জায়গায় পাঞ্জাবের নতুন মুখ হিসাবে উঠে এসেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা চরণজিত সিং চান্নি। গত সপ্তাহেই হয়ে গিয়েছে শপথগ্রহণ। কয়েকদিন আগে থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছিল মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি। এমতাবস্থায় রবিবারই শপথ নিল পাঞ্জাবের নতুন ক্যাবিনেট। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Sing Channi) ক্যাবিনেটে জায়গা পেলেন ৭ জন জন নতুন মন্ত্রী। মোট সদস্য রয়েছে ১৫ জন।

নির্ধারিত সময় মেনেই হল শপথ গ্রহণ

নির্ধারিত সময় মেনেই হল শপথ গ্রহণ

অন্যদিকে নতুন মন্ত্রিসভা নিয়ে জোলঘোলা হচ্ছিল বিগত কয়েক দিন ধরেই। সম্প্রতি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিল্লিও উড়ে গিয়েছেন চান্নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস হাই কমান্ডের সঙ্গে বহু আলোচনার পরে নির্ধারণ হয়েছে কংগ্রেসের নতুন মন্ত্রিসভা। সেখান থেকেই ফিরেই আর করেননি সময় নষ্ট। নির্ধারিত সময় মেনে রবিবার বিকেল ৪.৩০ মিনিটে শপথ নিল নতুন মন্ত্রিসভা।

নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন কোন কোন বিধায়ক

নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন কোন কোন বিধায়ক

নবগঠিত মন্ত্রিসভায় আগের মতোই থাকছেন পরগত সিং, রাজ কুমার ভেড়কা, গুরকিরাত সিং কোটিল, সংগত সিং গিলজিয়ান, অমরিন্দর সিং রাজা ওয়ারিং, কুলজিৎ নাগরা এবং রানা গুরজিৎ সিং। অন্যদিকে নতুন মুখের মধ্যে জায়গা পেলেন বিজয় ইন্দার সিংলা, মনপ্রিত সিং বাদল, ব্রাহ্ম মহিন্দ্রা, সুখবির সিং সরকারিয়া, রাজিন্দর সিং বাজওয়া, অরুণা চৌধুরী, রাজিয়া সুলতানা, ভারত ভূষণ আশু।

রাহুলের সঙ্গে তিন দফায় বৈঠক সিধুর

রাহুলের সঙ্গে তিন দফায় বৈঠক সিধুর

অন্যদিকে উপমুখ্যমন্ত্রীর আসনে থাকছেন আরও দুজন। সুখজিদর সিং রণধাওয়া এবং ওপি সোনি। এদিন পাঞ্জাবের রাজভবনে শপথ নেন ১৫ জন মন্ত্রী। এদিকে নতুন যে বিধায়েকার মন্ত্রিসভায় জায়গা পেলেন তাদের মধ্যে সিংহভাগেই সিধু ঘনিষ্ট বলে জানা যাচ্ছে। দলীয় সূ্ত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ক্যাপ্টেন ঘনিষ্ঠ নেতাদেরই মন্ত্রিসভা থেকে মূলত ছেঁটে ফেলেছেন সিধু। আর এই কাজের আগে রাহুলের সঙ্গে তিনবার দেখাও করেছেন তিনি।

হাইকমান্ডের নির্দেশেই কাজ

হাইকমান্ডের নির্দেশেই কাজ

এদিকে রাহুল বৈঠকের পরেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধু, রেভেনিউ মন্ত্রী গুরপ্রীত সিং কাঙ্গার, শিল্পমন্ত্রী সুন্দর শাম আরোরা, সমাজ কল্যাণ মন্ত্রী সাধু সিং ধরমসোত এবং ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধিকে বাদ দেওয়ার বিষয়ে সিলমোহর দেয় হাইকম্যান্ড।চূড়ান্ত তালিকা পাঠানো হয় সোনিয়া গান্ধীর কাছে। এদিকে বছর ঘুরতেই ভোট রয়েছে পাঞ্জাবে। রাজ্য প্রদেশ কংগ্রেসের হয়ে সেখানে মূল হাল ধরতে চলেছেন সিধুই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+