অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে কর ব্যবস্থা বড় রদবদল! কী বলছে নতুন আইন?
একজন ভারতীয়কে এখন অনাবাসী হিসাবে শ্রেণিবদ্ধ হতে হলে ১৮২ দিনের বদলে ২৪০ দিন ভারতের বাইরে থাকতে হবে। অর্থাৎ দেশে ১২০ দিনের বেশি থাকলেই তাঁকে আর অনাবাসী ভারতীয় বলে গণ্য করা হবে না। এই ক্ষেত্রে বিদেশে কর না দিয়ে থাকলে সেই ব্যক্তি অনাবাসী হলেও তাঁকে ভারতে কর দিতে হবে। এমনটাই জানান রাজস্ব সচিব, অজয় ভূষণ পান্ডে।

আইনে বদল
শনিবার অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে অজয় ভূষণ পান্ডে বলেন, 'আমরা আয়কর আইনে কয়েকটি পরিবর্তন এনেছি। এখন থেকে কোনও ভারতীয়কে অনাবাসী হিসাবে শ্রেণিবদ্ধ হতে হলে ২৪০ দিন ভারতের বাইরে থাকতে হবে। আগে এই সময়কালটি ১৮২ দিন ছিল।'

কোন ক্ষেত্রে কর দিতে হবে অনাবাসীকেও?
রাজস্ব সচিব আরও বলেন, 'কোনও ভারতীয় নাগরিক যদি বিশ্বের কোনও দেশের বাসিন্দা না হন তবে তাকে ভারতের বাসিন্দা হিসাবে গণ্য করা হবে এবং তার বিশ্বব্যাপী আয়ের উপর কর আরোপ করা হবে।'

বড় ধাক্কা
এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, কেবলমাত্র ট্যাক্স বাঁচাতে যেই ভারতীয়রা বিদেশে থাকে তাদের জন্যে এটি বড় ধাক্কা।

কর ব্যবস্থা নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা
এদিকে শনিবার অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানিয়ে দেন, নতুন কর প্রক্রিয়াটি ঐচ্ছিক হবে। করদাতা যদি ছাড় সহ পুরোনো কর ব্যবস্থায় থাকতে চান থাকতে পারেন। অথবা নতুন হারে কম কর দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে পুরোনো ব্যবস্থার ছাড়গুলি পাবেন না তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications