নিজেদের বদলে ফেলুন, না হলে বদল আসবে! দলের সাংসদদের কোন আশঙ্কায় এমন বার্তা প্রধানমন্ত্রীর?
দলের নেতা মন্ত্রীদের শৃঙ্খলা পরায়ণ হতে বারবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সত্ত্বেও তাঁরা সময় মতো বৈঠকে আসেন না বা সংসদে উপস্থিত থাকেন না, তাঁদের জন্য কড়া বার্তা দিলেন মোদী।
দলের নেতা মন্ত্রীদের শৃঙ্খলা পরায়ণ হতে বারবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সত্ত্বেও তাঁরা সময় মতো বৈঠকে আসেন না বা সংসদে উপস্থিত থাকেন না, তাঁদের জন্য কড়া বার্তা দিলেন মোদী।
কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নিজেদের বদলে ফেলুন, না হলে বদল আসবে। দলের নেতারা শিশুদের মতো আচরণ করছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগেও দলীয় বৈঠকে নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। দলীয় মন্ত্রী এবং সাংসদদের নরেন্দ্র মোদী বারবার বলেছেন যাতে তাঁরা শৃঙ্খলা পরায়ণ হন, প্রত্যেকের যাতে সময়ানুবর্তিতা জ্ঞান থাকে ও বেফাঁস কথা যাতে কেউ না বলেন। তারপরও সেই নির্দেশ মতো মন্ত্রী বা সাংসদরা আচরণ করছেন না বলে অভিযোগ মোদীর।
দিল্লিতে আজ বিজেপি সাংসদদের একটি বৈঠক ছিল। আর সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, সংসদে এবং বৈঠকে নিয়মিত আসুন। আমার পক্ষে সবসময় আপনাদেরকে শিশুর মতো বোঝানো সম্ভব নয়। আপনারা যদি নিজেদের বদলে না ফেলেন, তাহলে আস্তে আস্তে কিন্তু বদল আসবে।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ দলের প্রথম সারির নেতা মন্ত্রীরা। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাদল অধিবেশনের পর শীতকালীন অধিবেশনও উত্তপ্ত হয়েছে বিরোধীদের একের পর এক অভিযোগে। ১২ জন সাংসদকে সাসপেন্ড করার জন্য সরব হয়েছেন বিরোধীরা। আর সেই অধিবেশন চলাকালীন এই সাংসদের এই বার্তা দিলেন মোদী।
উল্লেখ্য, একাধিক ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছেন বিরোধীরা। এরই মধ্যে নাগাল্যান্ডের ১৪ জন গ্রামবাসীর মৃত্যু সেই আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো একটি ঘটনা। এবার অধিবেশনের শুরুতেই ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। বাদল অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির জন্য সাসপেন্ড করা হয় ওই ১২ সাংসদকে। সেই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে বিরোধীরা।
১৪ টি বিরোধী দলের তরফে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। বাদল অধিবেশনে কেন্দ্রের কৃষি আইন নিয়ে দীর্ঘতর সময় আলোচনা চেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ।
আজ মঙ্গলবার সমস্ত কিছুই উঠে আসে মোদীর বৈঠকে।












Click it and Unblock the Notifications