উত্তরপ্রদেশে ফের 'নাম বদল'! এবার নজর কোন এলাকার ওপর

যোগী রাজ্যে ফের একবার নাম বদলের পালা। ফৈজাবাদ , এলাহাবাদের পর এবার নাম উঠে আসছে সুলতানপুরের। এবার নাম বদলের প্রস্তাব এসেছে স্বয়ং রাজ্যপালের থেকে।

যোগী রাজ্যে ফের একবার নাম বদলের পালা। ফৈজাবাদ , এলাহাবাদের পর এবার নাম উঠে আসছে সুলতানপুরের। এবার নাম বদলের প্রস্তাব এসেছে স্বয়ং রাজ্যপালের থেকে। সুলতানপুরের নাম বদল করে এবার সেখানের নাম কুশভওয়ানপুর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

যোগী রাজ্যে ফের নাম বদল! সুলতানপুরের নাম পরিবর্তন নিয়ে বিজেপি বিধায়কের কী দাবি

লোকসভা নির্বাচনের আগে আর মাত্র ২ টি সপ্তাহ বাকি রয়েছে। এরমধ্যে মানেকা গান্ধী প্রচার শুরু করে দিয়েছেন সুলতানপুরে । আর তারমধ্যেই ফের একবার এই এলাকার নাম পরিবর্তনের প্রস্তাব এল। এর আগে বিজেপির বিধায়ক দেবমনী দ্বিবেদী সুলতানপুরের নাম পরিবর্তনের প্রস্তাব তুলে ছিলেন। এবার সেই নাম পরিবর্তনের প্রস্তাবকে শিলমোহর দিয়েই যোগী সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন উত্তপ্রদেশের রাজ্যপাল।

ইতিহাস বলছে সম্রাট আলাউদ্দিন খিলজির ভারত আক্রমণের সময়, এলাকার নাম হয় সুলতানপুর। তবে সেই নাম এবার পরিবর্তিত হয়ে ঈশ্বর রামের পু্র কুশের নামে রাখবার প্রস্তাব দিয়েছে বিজেপি সরকার। এমনই দাবি তোলেন বিজেপি বিধায়ক দেবমনী দ্বিবেদী। এর আগে, সেখানে ফৈজাবাদ পরিবর্তিত হয়ে নাম হয়েছে অযোধ্যা, এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। নাম পরিবর্তন হয়েছে মুঘলসরাই থেকে ফারহা টাউনের। এবার সম্ভবত পালা সুলতানপুরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+