মধ্যপ্রদেশ কি পরিবর্তন আসছে, রিপাবলিক-সি ভোটারের সমীক্ষায় এবার স্পষ্ট সম্ভাবনা
মধ্যপ্রদেশে কি তবে পরিবর্তন আসছে? ভোটপর্ব শেষ হতেই সেই সম্ভাবনার কথাই জানিয়ে দিল রিপাবলিক-সি ভোটারের এক্সিট পোল।
মধ্যপ্রদেশে কি তবে পরিবর্তন আসছে? ভোটপর্ব শেষ হতেই সেই সম্ভাবনার কথাই জানিয়ে দিল রিপাবলিক-সি ভোটারের এক্সিট পোল। তাদের সমীক্ষা অনুয়ায়ী কংগ্রেসের পালেই হাওয়া বইছে মধ্যপ্রদেশে। এবার মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনার কথাই জানিয়ে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত বিজেপি এবার সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না।

সংখ্যাগরিষ্ঠতা অধরা বিজেপির
বিজেপি এবার মধ্যপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই স্পষ্ট ইঙ্গিত রিপাবলিক-সি ভোটারের সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৯০ থেকে ১০৬টি আসন। আর মধ্যপ্রদেশ্যে ম্যাজিক ফিগার ১১৬। অর্থাৎ বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি আসন দূরেই থেমে যাবে।

কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারে
কংগ্রেস এবার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারে। রিপাবলিক-সি ভোটারের সমীক্ষা তেমনই ইঙ্গিত মিলেছে। কংগ্রেস পেতে পারে ১১০টি থেক ১২৬টি আসন। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী খারাপ করলে কংগ্রেস পাবে ১১০। আর ভালো করতে ১২৬। সেক্ষেত্রে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ইঙ্গিত দিয়েছে সি ভোটার।

ফ্যাক্টর হতে পারে অন্যান্যরা
রিপাবলিক ও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত অন্যান্য রাজনৈতিক দল ৬ থেকে ২২টি আসন পেতে পারে। যদি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখম কিং-মেকার ভূমিকা নিতে পারে যে কোনও রাজনৈতিক দল। সেক্ষেত্রেও কংগ্রেসের ক্ষমতায় ফেরার সম্ভাবনার কথাই জানানো হয়েছে এই বুথ ফেরত সমীক্ষায়।

গতবার ফল অনুযায়ী বিশ্লেষণ
২৩০ আসনের মধ্যে গতবার মধ্যপ্রদেশে বিজেপি পেয়েছিল ১৬৫টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৫৮টি আসন। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে। বিজেপি গতবারের তুলনায় অনেকটাই কমছে। এবং তাঁরা থেমে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতার আগেই। কংগ্রেস খুব খারাপ না করলে ক্ষমতায় ফেরার সম্ভাবনাই প্রকট।












Click it and Unblock the Notifications