আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল, অভিবাসনকারীদের সুবিধা
আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল, অভিবাসনকারীদের সুবিধা
আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। জানিয়ে দিল যে এবার শুধুমাত্র স্বঘোষণার সাহায্যেই আধার কার্ডে প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে। অভিবাসনকারীদের সুবিধার্থেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তির আধার কার্ডে নথিভূক্ত ঠিকানা পরিবর্তন করতে গেলে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষিত বিবৃতি দিলেই হবে। উল্লেখ্য আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জমা পড়ছিল বেশকিছু দিন ধরে। কর্মসূত্রে শহরান্তরে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ডে ঠিকানা পরিবর্তন বিশেষ ভাবে জরুরি হয়ে দাঁড়ায়। তাঁদের সুবিধার্থেই ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় সরকার।
এক কেন্দ্রীয় আধিকারিকের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের ঠিকানা বদল সংক্রান্ত নিয়ম শিথিল করার জন্য দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে দাবি উঠছিল। এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হওয়া শ্রমিক কিংবা চাকুরিজীবীদের সুবিধার্থে কেন্দ্র এই নিয়ম শিথিল করেছে বলে ওই কেন্দ্রীয় আধিকারিকের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications