বিক্রম ল্যান্ডার নিয়ে নাসার দাবি প্রত্যাখ্যান ইসরোর! কে শিবন দিলেন কোন জবাব
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা দাবি করেছিল, চন্দ্রপৃষ্ঠে ভেঙে তছনছ হয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার।
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা দাবি করেছিল, চন্দ্রপৃষ্ঠে ভেঙে তছনছ হয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার। আর চেন্নাইয়ের প্রযুক্তিবিদ শনমুগা সুব্রহ্মণ্যমের সাহায্য নিয়ে এমন দাবি করে একটি ছবিও প্রকাশ করে নাসা। তবে মার্কিন মুলুকের মহাকাশ গবেষণা কেন্দ্রের এমন দাবি, সদর্পে প্রত্যাখ্যান করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। সংস্থার চেয়ারম্যান কে শিবন এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

কে শিবন কী জানান?
ইসরোর কর্তা কে শিবনকে বিক্রম ল্যান্ডার নিয়ে 'নাসা'র সাম্প্রতিক দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তার জবাবে ,কে শিবন জানিয়ে দেন, ' আমাদের অরবিটার বিক্রমের খবর দিয়েছে। আমরা সেটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখানে গিয়ে দেখে নিতেই পারেন।'

চেন্নাইয়ের প্রযুক্তিবিদ ও নাসার দাবি
এর আগে, চেন্নাইয়ের প্রবাসী প্রযুক্তিবিদ শনমুগা সুব্রহ্মমণ্যম নাসারই প্রকাশিত বিক্রম ল্যান্ডারের দুটি ছবির প্রেক্ষিতে বিক্রম ল্যন্ডারের পরিণতি নিয়ে নিজের মতামত জানান। সেই তথ্যের ওপর ভর করে নাসা মনে করে যে বিক্রম ল্যান্ডার ধ্বংস হয়ে গিয়েছে। আর তার প্রমাণ হিসাবে ধ্বংসাবশেষের ছবি প্রমাণ করে যে বিক্রম চূর্ণ হয়ে গিয়েছিল হার্ড ল্যান্ডিং-এ।

বিক্রম ল্যান্ডার নিয়ে নাসা কোন দাবি করেছেন?
এর আগে, নাসা দাবি করেছিল যেখানে বিক্রম ল্যান্ডার ভেঙে পড়ে তার থেকে ৭৫০ মিটার উত্তরপূর্বে দেখা গিয়েছে বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ। নাসা জানিয়েছে, সম্ভবত হার্ড ল্যান্ডিং-এর ফলে ভেঙে যায়। আর নাসা দাবি করে, যে ছবি নিয়ে সুব্রহ্মণ্যম বিক্রমের অবস্থান চিহ্নিত করে তা নাসার অরবিটারের ছবি। যদিও সেই ছবির তথ্য আপাতত মানতে নারাজ ইসরো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications