চন্দ্রযান ২: বিক্রম ল্যান্ডারকে নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ জানিয়ে দিল নাসা

কেমন আছে , কোথায় আছে বিক্রম ল্য়ান্ডার? চন্দ্রযান ২ এর হাত ধরে চাঁদে পা রাখার ১৩০ কোটির স্বপ্নকে ঘিরে এই প্রশ্নটিই বার বার উঠে এসেছে গত এক মাস।

কেমন আছে , কোথায় আছে বিক্রম ল্য়ান্ডার? চন্দ্রযান ২ এর হাত ধরে চাঁদে পা রাখার ১৩০ কোটির স্বপ্নকে ঘিরে এই প্রশ্নটিই বার বার উঠে এসেছে গত এক মাস। ৭ সেপ্টেম্বর এক ঐতিহাসিক পর্বের মধ্যে দিয়ে গোটা দেশ স্বপ্ন দেখেছিল চাঁদের মাটিতে ইসরোর সফল পদার্পণের। তবে সেই যাবতীয় আকাঙ্খা চুরমার হয়ে যায়, বিক্রম ল্যান্ডারের নিস্তেজ হওয়ার সাথে সাথেই। এবার সেই বিক্রম নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

বিক্রম ল্যান্ডার নিয়ে কী জানাল নাসা?

বিক্রম ল্যান্ডার নিয়ে কী জানাল নাসা?

মার্কিন গবেষণা কেন্দ্র জানিয়েছে, তাদের মুন অরবিটার যা ছবি পাঠিয়েছে মহাকাশ থেকে , তাতে কিছুতেই বিক্রম ল্যান্ডারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

চাঁদের দক্ষিণ প্রান্তে বিক্রম

চাঁদের দক্ষিণ প্রান্তে বিক্রম

গত ৭ সেপ্টেম্বর চাঁদেক দক্ষিণ প্রান্তে সফ্ট ল্যান্ডিং এর লক্ষ্য নিয়ে যায় বিক্রম ল্যান্ডার। তবে তা শেষমেশ পূরণ হয়নি। সম্ভবত হার্ড ল্যান্ডিং এর ফলেই বিক্রমের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র 'ইসরো' র যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

কেন বিক্রমকে খেঁজে পাওয়া যাচ্ছে না?

কেন বিক্রমকে খেঁজে পাওয়া যাচ্ছে না?

নাসার দাবি, বিক্রম সম্ভবত চাঁদের ছায়াচ্ছন্ন জায়গায় চলে গিয়েছে। তার জেরেই বিক্রমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নাসার এলআরও মিশনের প্রধান জন কেলারের মতে , তাঁদের মুন অরবিটার যে সমস্ত জায়গার ছবি তুলেছে তার মধ্যে হয়তো বিক্রম ছিলইনা।

১৭ সেপ্টেম্বর কী ঘটেছে?

১৭ সেপ্টেম্বর কী ঘটেছে?

৭ সেপ্টেম্বর চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডার চাঁদের দিকে নিজের লক্ষ্যে এগিয়ে যায়। দেখা যাায়, চাঁদ থেকে ৪০০ কিলোমিটার দূরে চন্দ্রযান ২ এর এই বিক্রম ল্যান্ডার থেমে যায়। এরপর ভারতের পাশে আসে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। তারা দাবি করে, নাসার মুন অরবিটার থেকে চন্দ্রযান ২ এর বিক্রমের ছবি তোলা হবে। ১৭ সেপ্টেম্বর সেই মতো প্রবল গতিতে নাসার মুন অরবিটার চন্দ্রপৃষ্ঠ প্রদক্ষিণ করে। তবে খুঁজে পাওয়া যায় না বিক্রমকে। আর সেই বক্তব্যেই এখনও স্থির নাসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+