চন্দ্রযান ২:ভারতের 'বিক্রম' নিয়ে আশায় বুক বাঁধছে 'ইসরো' ! আগামী '১৪ দিন' এখন পাখির চোখ

ভারতের 'বিক্রম' নিয়ে আশায় বুক বাঁধছে ইসরো!

এই প্রথমবার ভারত দেখেছে রাত জেগে ১৩০ কোটির দেশ কিভাবে একযোগে ভারতের চন্দ্রাভিযানের সাক্ষী হয়েছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছাড়াও এই দেশের প্রতিটি গৃহস্থে মধ্যরাতে আলোচনা হয়েছে কিভাবে চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন নিয়ে। আর এখানেই ইসরো-র জয়! তবে , ৭ সেপ্টেম্বর মধ্যরাতে গোটা দেশকে নিরাশ করেছিল একটাই খবর, তা হল বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ইসরো । যারপর রবিবারই ইসরো জানিয়ে দেয়, ভারতের 'বিক্রম' অক্ষত। চন্দ্রপৃষ্ঠে বিক্রমের থার্মাল ইমেজ পাঠিয়েছে চন্দ্রযান ২ এর অরবিটার। আর এরপর থেকে আশায় বুক বাঁধছে ইসরো।

১৪ দিন সময় আর বিক্রম-যোগ!

১৪ দিন সময় আর বিক্রম-যোগ!


রবিবারে চন্দ্রাভিযানের নতুন স্বপ্ন জাগিয়ে ইসরো জানায় ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ সম্পন্ন না করা গেলেও, তাকে দেখা গিয়েছে চন্দ্রপৃষ্ঠে। অতএব বিক্রম ধ্বংস হয়নি। সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় সে পৌঁছে গিয়েছে নিজের গন্তব্যে। আগামী ১৪ দিন সময়ের মধ্যে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টায় থাকবে ইসরো। আর তার মধ্যেই আশা করা হচ্ছে কোনও বড়সড় মিরাকেল-এর!

আশা এখনও রয়েছে

আশা এখনও রয়েছে


ইসরো-র বিজ্ঞানীদের দাবি, যদিও বিক্রমের সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে করা যাচ্ছে না, তবে তাঁরা আশাও ছাড়ছেন না। যদি সঠিক 'ওরিয়েন্টেশন' হয় , তাহলে বিক্রম ল্যান্ডার নিজে শক্তি উৎপন্ন করতে পারবে। সেখান থেকে নিজে ব্যাটারি রিচার্জ করতে পারবে যা সোলার প্যানেল দিয়ে সম্ভব। আর সেই থেকেই আশা করা যায় যে ভারতের বিক্রম ফের একবার অক্ষতভাবেই দেশকে নিজের লক্ষ্যে পৌঁছে দেবে।

চার পায়ে দাঁড়াতে পারছে না বিক্রম!

চার পায়ে দাঁড়াতে পারছে না বিক্রম!

মূলত চাঁদের মাটিতে , বিক্রম ল্যান্ডার পৌঁছেছে 'হার্ড ল্যান্ডিং' এ। ফলে মনে করা হচ্ছে, বিক্রমের দাঁড়ানোর জন্য যে চার 'পা' ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিক্রমের পক্ষে আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না। চাঁদের মাটিতে নামতে গিয়ে চন্দ্রযান ২ এর বিক্রম ধাক্কা খাওয়ার জন্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে মনে করা হয়। এমনই দাবি ইসরো-র একটি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+