চন্দ্রে চমক, চন্দ্রযান ২ এর মাধ্যমে আবিস্কার নয়া তথ্য

চাঁদের পৃষ্ঠদেশের নীচের স্তরে কী ঘটনা ঘটছে তা নিয়ে নয়া তথ্য দিল চন্দ্রযান-২। চলতি বছর অগস্ট মাসে চন্দ্রযান-২ এর পরবর্তী মডেল আসতে চলেছে। ঠিক তার আগেই ফের চমক চন্দ্রযান- ২ হাজির করেছে নয়া চমক দেওয়া তথ্য। চন্দ্রযান-২ এর মধ্যে রয়েছে চন্দ্রের বায়ুমণ্ডলীয় এক্সপ্লোরার-২। এর সাহায্যেই চাঁদের ক্ষীণ বহির্মণ্ডলে মিলেছে আর্গন- ৪০।

চন্দ্রে চমক, চন্দ্রযান ২ এর মাধ্যমে আবিস্কার নয়া তথ্য

আর্গন একটি হল রাসায়নিক মৌল যার প্রতীক এআর এবং পারমাণবিক সংখ্যা ১৮। এটি পর্যায় সারণীর গ্রুপ ১৮ তে অবস্থিত একটি নিষ্ক্রিয় গ্যাস । ০.৯৪৩% (৯৩৪০ ppmv ) উপস্থিতি নিয়ে আর্গন হল পৃথিবীর বায়ুমণ্ডলে তৃতীয় সর্বাধিক পরিমাণের গ্যাস। এর পরিমাণ জলীয় বাষ্পের দ্বিগুণেরও বেশি (যার গড় পরিমাণ প্রায় ৪০০০ ppmv), কার্বন ডাই অক্সাইড (৪০০ ppmv) এর চেয়ে ২৩ গুণ বেশি, এবং নিয়ন (১৮ ppmv) এর চেয়ে ৫০০ গুণ বেশি। আর্গন পৃথিবীর ভূত্বকের উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে সবচেয়ে সুলভ, যেখানে এর উপস্থিতি ০.০০০১৫% । পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত প্রায় সমস্ত আর্গন হল তেজষ্ক্রিয়তা-জাত আর্গন-৪০, যা পৃথিবীর ভূত্বকের পটাসিয়াম-৪০ এর ক্ষয় থেকে উৎপন্ন। মহাবিশ্বে আর্গন-৩৬ এখন পর্যন্ত সবচেয়ে সাধারণ আর্গন আইসোটোপ, কারণ এটি সুপারনোভার নাক্ষত্রিক কেন্দ্রীন সংশ্লেষের সময় খুব সহজে উৎপন্ন হয়। "আর্গন" অর্থ "অলস" বা "নিষ্ক্রিয়"। উপাদানটি প্রায় কোনও রাসায়নিক প্রতিক্রিয়া দেখায় না বলেই এই নাম পেয়েছে। আর্গনের সর্ববহিস্থ পারমাণবিক শেল অক্টেট (আটটি ইলেক্ট্রন) দ্বারা পূর্ণ বলে মৌলটি খুবই স্থিতিশীল এবং অন্যান্য মৌলের সাথে বন্ধন প্রতিরোধী। এর ত্রৈধ বিন্দু তাপমাত্রা ৮৩.৮০৫৮ কেলভিন হল ১৯৯০ সালের আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল নির্ধারণকারী স্থির বিন্দু। তরল বায়ুর ভগ্নাংশ পাতন দ্বারা আর্গন শিল্পজাতভাবে উৎপাদিত হয়। ওয়েল্ডিং এবং অন্যান্য উচ্চ-তাপমাত্রার শিল্প প্রক্রিয়াগুলিতে প্রতিক্রিয়া রোধক হিসেবে আর্গন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, গ্রাফাইট তড়িৎ চুল্লীতে গ্রাফাইটের প্রজ্জ্বলন রোধে আর্গনের প্রয়োগ রয়েছে। ফ্লুরোসেন্ট বাতি এবং অন্যান্য গ্যাস-ডিসচার্জ নলে আর্গন ব্যবহৃত হয়। আর্গন একটি স্বতন্ত্র নীলচে-সবুজ গ্যাস লেজার তৈরি করে। ফ্লুরোসেন্ট দীপ্তি স্টার্টারেও আর্গন ব্যবহৃত হয়।

চাঁদের নিরক্ষীয় এবং মধ্য অক্ষাংশ অঞ্চলে আর্গন পাওয়া গিয়েছে। তবে এটাই প্রথম নয়। চন্দ্রপৃষ্ঠের নিম্নস্তরে এর আগেও আর্গন ৪০ খুঁজে পাওয়া গিয়েছে। ইসরো জানিয়েছে, "CHACE-2 দ্বারা আর্গন বুলজের পর্যবেক্ষণগুলি অজানা বা অতিরিক্ত ক্ষতির প্রক্রিয়া, চাঁদের কম্পন বা নিম্ন সক্রিয়করণ শক্তি সহ অঞ্চলগুলির ইঙ্গিত দেয়, যা পৃষ্ঠ-এক্সোস্ফিয়ার মিথস্ক্রিয়া এবং Ar-40 এর উত্স বন্টন সম্পর্কে আরও ভাল বোঝার জন্য আহ্বান করে,"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+